ভাগ্যের জোরে বেঁচে গেলেন মোহাম্মদ আজহারউদ্দিন - The News Lion

ভাগ্যের জোরে বেঁচে গেলেন মোহাম্মদ আজহারউদ্দিন

 


দি নিউজ লায়নঃ     ভাগ্যের জোরে বেঁচে গেলেন মোহাম্মদ আজহারউদ্দিন। রাজস্থানের সুরওয়ালে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় পড়েন আজহারউদ্দিন। তবে তাঁর বড় কোনও ধরনের আঘাত লাগেনি।  


 সোয়াই মাধোপুরে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় গাড়ির টায়ার ফেটে বিপত্তি দেখা দেয়। উল্টে যায় গাড়িটি। সুরওয়াল থানার পুলিশ আধিকারিক চন্দ্রাভন সিং জানিয়েছেন, দুমড়ে যাওয়া গাড়ি থেকে সকলকেই নিরাপদে উদ্ধার করা গিয়েছে।


 পরে অন্য গাড়িতে করে আজহারকে অনুষ্ঠানে পাঠানোর ব্যবস্থা করা হয়।সূত্রের খবর, লালসট-কোটা হাইওয়েতে ঘটে এই দুর্ঘটনা। দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ি দেখেই বোঝা যায় দুর্ঘটনা কতটা গুরুতর ছিল। তবে আজহারউদ্দিন বড় কোনও আঘাত ছাড়াই কোনও রকমে বেঁচে যান। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.