অপহরণ হয়ে যাওয়া স্কুলছাত্রী উদ্ধার, গ্রেফতার যুবক - The News Lion

অপহরণ হয়ে যাওয়া স্কুলছাত্রী উদ্ধার, গ্রেফতার যুবক

 


দি নিউজ লায়নঃ    টানা কয়েকদিন ধরে নিখোঁজ থাকার পরে বুধবার  নবম শ্রেণীর এক স্কুলছাত্রীকে উদ্ধার করলো লালগোলা থানার পুলিশ। সঙ্গে  এই ঘটনায় গ্রেফতার হয় এক যুবক। স্থানীয় সূত্রে জানা যায়, সপ্তাহ খানেক আগে লালগোলা থানার যশই তলা এলাকার ঐ কিশোরী স্কুলপড়ুয়া টিউশন পড়তে যাওয়ার নাম করে নিখোঁজ হয়ে যায়। পরিবারের লোকজন দীর্ঘ খোঁজাখুঁজির পরেও তার কোনো হদিস পায় নি।


 পরবর্তীতে নিখোঁজ স্কুলছাত্রের বাবা রজব আলী লালগোলা থানার দ্বারস্থ হয় ।সেইমতো তল্লাশি অভিযান চালিয়ে এদিন লালগোলা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই স্কুল ছাত্রীকে মালদা থেকে বর্ধমান বাসে কালনা  যাওয়ার সময় হাতেনাতে রঘুনাথগঞ্জ উমোরপুর এলাকা থেকে একটি বেসরকারি বাসের মধ্যে উদ্ধার করে। ঘটনায় গ্রেপ্তার করা হয় ইশরাফ শেখ নামের এক যুবককে।


 তাকে জেরা করে জানা যায় ওই যুবকের বাড়ি দৌলতাবাদ থানা এলাকায়। কেন সে এই স্কুলছাত্রীকে অপহরণ করে নিয়ে অন্যত্র পালিয়ে যাচ্ছিল তা জানতেই ম্যারাথন জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। এ ব্যাপারে ওই স্কুলছাত্রীর বাবা রজব আলি এদিন বলেন,"আমার মেয়েকে অপহরণ করে অন্যত্র বিক্রি করে দেওয়ার পরিকল্পনা হয়েছিল"।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.