নতুন বছরের শুরুতে এই নয়া নিয়ম লাগু হচ্ছে দেশের সব টোলপ্লাজায় - The News Lion

নতুন বছরের শুরুতে এই নয়া নিয়ম লাগু হচ্ছে দেশের সব টোলপ্লাজায়



দি নিউজ লায়নঃ   যানবাহনের গতি বাড়াতেই কেন্দ্রীয় সরকার টোলপ্লাজাগুলিতে ফাস্ট ট্যাগের উপর জোর দিয়েছে।দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দুর্গাপুরের বাঁশকোপা,পূর্ববর্ধমানের মেমারির পালসিট ও হুগলীর ডানকুনীতে মোট তিনটি টোলপ্লাজা আছে।বছর দেড়েক আগে টোলপ্লাজায় ফাস্ট ট্যাগ চালু হয়। যে উদ্দেশ্য নিয়ে ফাস্ট ট্যাগ চালু করা হয়, দেখা যায় তাতে টোলপ্লাজায় যানজট আটকানো যাচ্ছে না। 


আসলে অর্ধেকের বেশী গাড়িতে ফাস্ট ট্যাগ লাগানো হলেও একটা বড় অংশ এর আওতার বাইরে রয়ে গেছে। ফলে প্রতিদিন টোলপ্লাজায় যানজট হচ্ছে। টোলের দু'দিকেই সারি সারি গাড়ির লাইন পড়ে যাচ্ছে। ইতিমধ্যেই পূর্ব বর্ধমানের ২ নম্বর জাতীয় সড়কের পালসিট টোলপ্লাজায় ফাস্ট ট্যাগের জন্য প্রচার চলছে। টোলের কর্মীরা লিফলেট বিলি করছে বিভিন্ন যানবাহনে।পাশাপাশি ব্যানার, ফেস্টুন ও হোডিং দিয়ে প্রচার জোরদার করা হয়েছে।


 পালসিট টোলপ্লাজায় গাড়িতে ফাস্ট ট্যাগ লাগানো হচ্ছে অনস্পট। পালসিট টোলপ্লাজার দায়িত্বে থাকা আধিকারিক তমালচন্দ্র চৌধুরী বলেন, প্রচারে কোন খামতি রাখা হচ্ছে না। টোলপ্লাজায় যানজট মুক্ত করার জন্যই এই নয়া আইন চালু করা হচ্ছে দেশের সব টোলে।একেবারে একশো শতাংশ ফাস্ট ট্যাগ।তিনি দাবী করেন ইতিমধ্যেই মোটামুটি ৭০ শতাংশ যানবাহনে ফাস্ট ট্যাগ লাগানো হয়েছে। বাকী যানবাহন ফাস্ট ট্যাগের আওতায় এলে গাড়ির গতি বেড়ে যাবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.