প্রায় দেড় কোটি টাকার সোনার বিস্কুট সহ ধৃত পাচারকারী
দি নিউজ লায়নঃ প্রায় দেড় কোটি টাকার সোনার বিস্কুট সহ বি এস এফের জালে ধরা পড়ল এক পাচারকারী। বৃহস্পতবার গাইঘাটার গুনারমাঠ সংলগ্ন সীমান্ত এলাকা থেকে সোনা সহ পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। বি এস এফ সুত্রে জানা গিয়েছে, ধৃতের নাম সুখদেব বিশ্বাস। তার কাছ থেকে ২৬৮২.৮৫০ গ্রাম ওজনের ২৩ টি সোনার বিস্কুট উদ্ধার হয়েছে।
বৃহস্পতিবার গাইঘাটার গুনারমাঠ সংলগ্ন সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় ১৫৮ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানদের এক ব্যাক্তিকে কাটাতারের গেট থেকে গুনারমাঠের দিকে সাইকেলে করে আসতে দেখে সন্দেহ হয়।জওয়ানরা তাকে দাড়াতে বললে সে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে।কিন্তু ধাওয়া করে কিছুক্ষনের মধ্যেই তাকে ধরে ফেলে জওয়ানরা।তল্লাশি চালিয়ে তার হেপাজত থেকে ২৩ টি সোনার বিস্কুট উদ্ধার করে। বি এস এফ সুত্রে জানা গেছে ধৃত সুকদেব বিশ্বাসের বাড়ি গাইঘাটার গুনারমাঠ এলাকাতেই।
বাংলাদেশের যশোর পুটখালির বাসিন্দা মইনুদ্দিনের কাছ থেকে এই সোনার বিস্কুট গুলি এনে বনগাঁর এক সোনার ব্যাবসায়ীর কাছ্র নিয়ে যাচ্ছিল।গত দুই বছর ধরেই সে সীমান্ত এলাকা দিয়ে সোনা পাচারের কাজ করছে।প্রতি বিস্কুট সে তিনশ টাকা করে পায়। বি এস এফ জানিয়েছে পাচার হওয়া ২৩ টি সোনার বিস্কুট গুলির বাজার মুল্য ১ কোটি ৩৭ লক্ষ ৮৯ হাজার ৮৪৯ টাকা।
১৫৮ নম্বর ব্যাটেলিয়ানের কমান্ডিং অফিসার সুরেন্দর সিং জানিয়েছেন উদ্ধার হওয়া সোনার বিস্কুট এবং ধৃত পাচারকারীকে ডি আর আই কলকাতা জোনাল ইউনিটের হাতে তুলে দেওয়া হয়েছে।

Post a Comment