অনলাইনে বাইক বিক্রির বিজ্ঞাপন দিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার - The News Lion

অনলাইনে বাইক বিক্রির বিজ্ঞাপন দিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার

 


দি নিউজ লায়নঃ   অনলাইনে বাইক বিক্রির বিজ্ঞাপন দিয়ে পাতা হত ফাঁদ। এই চক্রের সাথে জড়িত একজনকে গ্রেপ্তার করল সোনারপুর থানার পুলিশ। নরেন্দ্রপুর থানার শিমূলতলা থেকে তাকে ধরে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে একটি বাইক। ধৃতকে শুক্রবার দুপুরে বারুইপুর আদালতে তোলা হয়। পুলিশ জানিয়েছে,বাইক কেনার নাম করে বাইক মালিকের সাথে যোগাযোগ করত তারা।


 তারপর বাইক টেস্ট করার সময় বাইক নিয়ে পালিয়ে যেত। দক্ষিন ২৪ পরগনার বিভিন্ন জায়গায় এই বাইক চক্র কাজ করত।  সোনারপুরের সুভাষগ্রামে এক যুবকের এই ভাবেই বাইক চুরি যায়। থানায় অভিযোগ দায়ের হয়। সিসিটিভি ফুটেজ ও প্রতারিত যুবকের ফোনের কলের সুত্র ধরে তদন্ত শুরু করে পুলিশ। তারপরেই একজনকে ধরা হয়। এই চক্রের সাথে আর কারা জড়িত তার সন্ধানে তল্লাশি চালাবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.