শীতের সকালে অত্যন্ত জিভে জল আনা একটি খাবার হলো পোঙ্গল বা সাউথের খিচুড়ি - The News Lion

শীতের সকালে অত্যন্ত জিভে জল আনা একটি খাবার হলো পোঙ্গল বা সাউথের খিচুড়ি

 


দি নিউজ লায়নঃ

উপকরণঃ  

২০০ গ্রাম গোবিন্দভোগ চাল 

১৫০ গ্রাম মুগডাল 

১ চা চামচ গোল মরিচ 

১০ টি কারি পাতা 

১/২ চা চামচ আদা কুচি 

২ চা চামচ লবণ 

৬ টা কাঁচা লঙ্কা 

২ চা চামচ ঘি 

১ চা চামচ সাদা তেল 

১/২ চা চামচ হলুদ 

৪ গ্লাস জল 


প্রণালিঃ  

ডাল আর চাল ভালো করে ধুয়ে নিয়ে একটা প্রেসার কুকারে ১ চা-চামচ সাদা তেল দিয়ে কারিপাতা আদা কুচি গোল মরিচ কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে চাল ডাল দিয়ে দিতে হবে। তারপর ভাল করে নাড়িয়ে নুন হলুদ দিয়ে কিছুক্ষণের জন্য নাড়তে হবে নাড়া হয়ে গেলে জল দিয়ে কুকার গ্যাসে বসাতে হবে। এবার প্রেসার কুকারে চাপিয়ে সিটি দিয়ে দিতে হবে যাতে ভাতটা হয়ে যায়। সিটি এসে গেলে প্রেসার কুকার টা নামিয়ে ওপর থেকে ঘি ছড়িয়ে পরিবেশন করতে হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.