বচসার জেরে বৌমার হাতে মৃত্যু শ্বশুরের - The News Lion

বচসার জেরে বৌমার হাতে মৃত্যু শ্বশুরের

 


দি নিউজ লায়নঃ    বচসার জেরে বৌমার হাতে মৃত্যু শ্বশুরের,অভিযুক্ত বৌমাকে গ্রেপ্তার করল পুলিশ। খবর ৩৬৫ । নদীয়া : বচসার জেরে বৌমার হাতে বেঘোরে প্রাণ গেল বৃদ্ধ শ্বশুরের। ঘটিনাটি ঘটেছে নদীয়ার ধুবুলিয়া থানার সাধনপাড়া ২ নং গ্রাম পঞ্চায়েতের খাজুরি গ্রামে। পুলিশ জানায়, মৃতের নাম তাইজেল শেখ (৬২)। ঘটনায় বৃদ্ধের স্ত্রী মহি বিবির অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বৌমা মালা বিবিকে গ্রেপ্তার করে ধুবুলিয়া থানার পুলিশ। এদিকে ঘটনার কথা জানাজানি হতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর ধুবুলিয়া থানার সাধনপাড়া ২ নং গ্রাম পঞ্চায়েতের খাজুরি গ্রামের বাসিন্দা ছিলেন তাইজেল শেখ নামক মৃত ওই বৃদ্ধ।


 স্থানীয় সূত্রে জানতে পারা যায়, এদিন সকাল প্রায় আটটা নাগাদ অভিযুক্ত মালা বিবি তার দুই সন্তানকে সকালের খাবার দেওয়া কে কেন্দ্র করে মারধর করে। বিষয়টি নজরে আসতেই নাতীদের মারধরের  প্রতিবাদ করেন শ্বশুর তাইজেল শেখ। সেই সময় বচসার জেরে বৌমাকে একটু শাসন করতে একটা চড় মারলে, ক্ষিপ্ত হয়ে বৌমা মালা বিবি হাতের কাছে থাকা একটি নারকেল ডাল দিয়ে পেছন থেকে শ্বশুরের ঘাড়ে আঘাত করেন। আঘাতের জেরে মাটিতে লুটিয়ে পড়েন শ্বশুর তাইজেল শেখ। অপরদিকে ঘটনার পর পরই ঘটনাস্থল ছেড়ে বাপের বাড়ি নাকাশীপাড়া থানার মুড়াগাছায় পালিয়ে যান অভিযুক্ত বৌমা। 


পরিবারের লোকেরা বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যুকে আড়াল করতে সৎকারের ব্যবস্থা করে। এপর্যন্ত সবই ঠিক ছিল। গোল বাধে যখন তাইজেল শেখের দেহ সৎকার করার শেষ মুহূর্তে গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধুবুলিয়া থানার পুলিশ। বেলা দেড়টা নাগাদ বৃদ্ধের দেহটি উদ্ধারের পাশাপাশি মুড়াগাছা থেকে অভিযুক্ত মালা বিবিকে আটক করে পুলিশ। বিকেলে মৃত বৃদ্ধের স্ত্রী অভিযুক্ত মালা বিবির নামে খুনের অভিযোগ দায়ের করলে,পুলিশ বৌমাকে গ্রেপ্তার করে। পাশাপাশি বৃদ্ধের দেহটি ময়নাতদন্তের জন্য শক্তিনগর মর্গে পাঠায় ধুবুলিয়া থানার পুলিশ।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.