মেদিনীপুর লোক আদালতে৫১৬ টি মামলার নিষ্পত্তি হয়েছে
দি নিউজ লায়নঃ অন্য জেলার পাশাপাশি শনিবার মেদিনীপুরে জাতীয় লোক আদালতে নিষ্পত্তি করা হলো ৫১৬ টি মামলার। শনিবার রাত পর্যন্ত চলা লোক আদালতে ১,৫০৭ টি মামলা নিষ্পত্তির জন্য আসে। এরমধ্যে চূড়ান্ত নিষ্পত্তি হয় ৫১৬ টি মামলার ।বেশির ভাগই ছিল ব্যাঙ্ক ঋন সংক্রান্ত।
পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ কর্তৃপক্ষের সচিব তথা মেদিনীপুর লোক আদালতের সচিব সম্রাট রায় জানান শনিবার জেলায় লোক আদালতে ৭টি বেঞ্চ বসেছিল,১,৫০৭ মামলা নিষ্পত্তির জন্য আবেদন রাখা হয়েছিল। তার মধ্যে ৫১৬ টি মামলা নিষ্পত্তি হয়েছে ।যার বেশিরভাগ আবেদন ছিল ব্যাংক ঋণ সংক্রান্ত মামলা দায়ের হয়েছে ।
সব মিলিয়ে এক কোটি ১১ লাখ ৯৯ হাজার সাতশো একান্ন টাকা আদায় হয়েছে।করোনা পরিস্থিতির জন্য শনিবার স্বাস্থ্যবিধি মেনে মেদিনীপুর জেলা আদালতে লোক আদালত হয়েছে। আইনজীবীদের মতে এই ধরনের লোক আদালত আরো বেশি হলে আদালতে মামলার চাপ কমবে।

Post a Comment