কোচবিহার জেলা জুড়ে বিজেপির সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল তৃণমূলের - The News Lion

কোচবিহার জেলা জুড়ে বিজেপির সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল তৃণমূলের



দি নিউজ লায়নঃ    দলীয় কর্মী খুন এবং কোচবিহার জেলা জুড়ে বিজেপির লাগামছাড়া সন্ত্রাসের বিরুদ্ধে পথে নামল তৃণমূল। গত 23 ডিসেম্বর তুফানগঞ্জে নিশংস ভাবে খুন করা হয় এলাকার তৃণমূল কর্মী খালেদ মিঞাকে। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে শনিবার রায়ডাক নদী পেরিয়ে শালডাঙ্গা ঘাট থেকে তৃণমূল যুব'র প্রতিবাদ মিছিল রামপুর -১ নং অঞ্চল ঘুরে খালেদ মিঞার বাড়িতে অসহায় পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন যুব তৃণমূল নেতৃত্ব। উপস্থিত ছিলেন জেলা যুব তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক।


আগামী দিনে দল তার পরিবারের পাশে যুব তৃণমূল থাকবে এই  প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলে জানান অভিজিত বাবু। ইতিমধ্যেই পরিবারের সাথে পাশে থাকার আশ্বাস দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। অন্যদিকে, শনিবার সকালে রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত মাথাভাঙ্গা বিক্ষোভ অবস্থান কর্মসূচি পালন করে জেলা তৃণমূল নেতৃত্ব। কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, আদিবাসী অনগ্রসর দপ্তরের মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন, জেলা তৃণমূল সাধারণ সম্পাদক আব্দুল জলিল আহমেদ এবং তৃণমূল কর্মী। মাথাভাঙা শহর তৃণমূল কমিটির উদ্যোগে খেলার মাঠে অবস্থান কর্মসূচি পালিত হয়।


 অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রবীন্দ্রনাথ ঘোষ বলেন, শুক্রবার উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিজেপি মাথাভাঙ্গা কিভাবে অশান্ত করার চক্রান্ত করেছে তা কোন অবস্থাতেই মেনে নেবে না তৃণমূল। জনসমর্থন গঠন করে বিজেপি সন্ত্রাসকে রুখে দিতে হবে। এদিন বক্তব্য রাখতে গিয়ে আব্দুল জলিল আহমেদ বলেন, বিজেপি যদি মনে করে সন্ত্রাস করে মানুষকে ভয় দেখিয়ে জনসমর্থন আদায় করা যায়, তবে এই ভাবনা তাদের সম্পূর্ণ ভুল। কোচবিহারের মানুষ শান্তি প্রিয়, এবং উন্নয়নশীল। তিনি আরো বলেন,গতকাল যেইভাবে তৃণমূলের দলীয় কার্যালয়ে ভেঙে দেওয়া হয়েছে তা নিন্দনীয় এবং লজ্জার। 


তৃণমূল কর্মীরা ছেড়ে কথা বলবেনা। ধর্মের নামে ভোট করা বন্ধ করে দেওয়া হবে বিজেপির। একই সুরে কথা বলেন বিনয় কৃষ্ণ বর্মন। তিনি বলেন বিজেপির সন্ত্রাসের বিরুদ্ধে মানুষকে আরো সংগবদ্ধ করতে হবে। বলাবাহুল্য শুক্রবার রাতেই তৃণমূল কংগ্রেসের তরফে কর্মীরা পথে নেমে যে কার্যালয় ভাঙচুর করা হয়েছিল তা পুনরুদ্ধার করেছে বলে দাবি করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.