মেদিনীপুরে রাজনৈতিক কর্মী সভা করলো মিম - The News Lion

মেদিনীপুরে রাজনৈতিক কর্মী সভা করলো মিম


দি নিউজ লায়নঃ   আগামী বিধানসভা নির্বাচনে এরাজ্যে প্রতীদ্বন্ধিতা করতে চলেছেন AIMIM। শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার   মেদিনীপুর শহরের লোধাস্মৃতি ভবনে AIMIM এর প্রথম কর্মীসভায় মধ্য দিয়ে রাজনৈতিক লড়াইয়ের পথ প্রশস্ত করার সূচনা করলো সংগঠনের রাজ্য নেতৃত্ব।  শনিবার মেদিনীপুরে প্রথম কর্মীসভা করলো AIMIM।


 AIMIM এর রাজ্য নেতৃত্ব আনিসুর রহমান জানান এই কর্মীসভায়  রাজনৈতিক কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচনে প্রার্থী দেওয়ার লক্ষ্যেই এদিনের কর্মিসভা। তবে কতগুলি আসনে প্রতীদ্বন্ধিতা করবে দল তা এখনই পরিষ্কার নয়। মানুষ চাইছে একটি বিকল্প রাজনৈতিক শক্তি, তাদের সেই চাহিদা পূরণ করতে AIMIM সক্ষম।


 তিনি আরও বলেন, বিহারের থেকে বাংলার মাটি অনেক বেশি উৎকর্ষ এবং বাংলায় অনেক ভালো ফলাফল করবে মিম। নির্বাচনী প্রচারের হাতিয়ার হবে সব মানুষের সমান অধিকার কায়েম করা। তবে এখুনি জোটে যাওয়ার কোনো সিদ্ধান্ত নেয়নি দল। AIMIM এর বর্তমান লক্ষ্য দলকে সর্বত ভাবে শক্তিশালী করা বলে জানান মিম নেতৃত্ব। এই কর্মীসভায় উপস্থিত ছিলেন মিম নেতা গোলাম নবী আজাদ, ফিরোজ আহমেদ, মহম্মদ আকিল সহ অন্যান্য নেতা, কর্মী ও সমর্থকরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.