শুভেন্দু অধিকারীকে ধিক্কার জানিয়ে দাঁতনে তৃণমূলের মহা মিছিল - The News Lion

শুভেন্দু অধিকারীকে ধিক্কার জানিয়ে দাঁতনে তৃণমূলের মহা মিছিল

 


দি নিউজ লায়নঃ   বিশ্বাসঘাতকতা করেছেন শুভেন্দু প্রতিবাদে দাঁতনে পথে নামলেন তৃণমূল নেতাকর্মীরা। প্রায় 30 হাজার কর্মী সমর্থক এ দিনের মিছিলে শামিল হন। মিছিল থেকে শুভেন্দু অধিকারী কে গদ্দার, বেইমান ও মীরজাফর বলে স্লোগান দেওয়া হয়। ওই মিছিলে নেতৃত্ব দেন তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সভাপতি অজিত মাইতি ,তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি নির্মল ঘোষ, দাঁতন এর বিধায়ক বিক্রম প্রধান, দাঁতন এক ব্লক তৃণমূল  সভাপতি প্রতুল দাস, তৃণমূল জেলা সম্পাদক মণিশঙ্কর মিশ্র, বিধায়ক পরেশ মুর্মু সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ।


 রবিবার মিছিল শুরু হয় দাঁতনের ঘোলায় মোড় থেকে এবং শেষ হয় সরাই বাজার এলাকায়। প্রতিবাদ সভায় অজিত মাইতি তার ভাষণে বলেন তৃণমূল দল একটি বৃহত্তম পরিবার ।তাই দুই এক জন চলে গেলেও  দলের কোনো ক্ষতি হবে না। 2021 সালের বিধানসভা নির্বাচনে বেইমান শুভেন্দু অধিকারী কে বাংলার মানুষ উপযুক্ত জবাব দেবেন।


 তৃণমূলের জেলা  শ্রমিক সংগঠনের সভাপতি তথা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ বলেন বাংলায় বেইমান, মীরজাফরদের জায়গা নেই।  দাঁতনের বিধায়ক বিক্রম প্রধান বলেন মানুষ তৃণমূলের পাশে আছে মমতার পাশে আছে। মমতার উন্নয়নে সামিল হয়েছেন। প্রতারক শুভেন্দু অধিকারী কে  উপযুক্ত জবাব দেওয়ার জন্য বাংলার মানুষ মুখিয়ে রয়েছেন ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.