বিজেপির বুথ সভাপতি খুনয়ের ঘটনায় গ্রেপ্তার ৪ - The News Lion

বিজেপির বুথ সভাপতি খুনয়ের ঘটনায় গ্রেপ্তার ৪

 


দি নিউজ লায়নঃ     সূত্রের খবর, হালিসহরে বিজেপির বুথ সভাপতি খুনের ঘটনায় দুষ্কৃতীরা বাঁশের মাথায় পেরেক লাগিয়ে এনেছিল, সঙ্গে ছিল হকি স্টিক ও লোহার রড। প্রায় ৬ টি বাইকে করে এসেছিল ১০ থেকে ১২ জন। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিরাট পুলিসবাহিনী।গেরুয়া শিবির সূত্রে দাবি, বিজেপির বুথ সভাপতি সৈকত ভাওয়াল আরও কয়েকজনের সঙ্গে বারেন্দ্র গলিতে গৃহসম্পর্ক অভিযানে বেরিয়েছিলেন। 


অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আচমকাই হামলা চালায়। প্রথমে মারধর করা হয় বিজেপির বুথ সভাপতিকে। তারপর ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কল্যাণীর জেএনএম হাসপাতালে নিয়ে গেলে বুথ সভাপতিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 


ঘটনার তদন্তে নেমে ৪ জনকে আটক করেছে বীজপুর থানার পুলিস।দলের গৃহসম্পর্ক অভিযান চলাকালীন TMC-র হামলা চালায় বলে অভিযোগ। গোষ্ঠীদ্বন্দ্বেই খুন, পাল্টা দাবি রাজ্যের শাসক দলের।  


  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.