অন্তর্বাস নিয়ে অসতর্কতা ঘোর বিপদ ডেকে আনতে পারে
দি নিউজ লায়নঃ প্রত্যেকদিন নিয়ম করে অন্তর্বাস বদলানো উচিত।শীতকালে অন্তর্বাস বদলানোর প্রবণতা থাকে না অনেকের মধ্যে। সমীক্ষায় দেখা গিয়েছে ২০০০ জনের মধ্যে প্রায় ৪৫ শতাংশের অন্তর্বাস বদল না করার প্রবণতা রয়েছে। মনে রাখবেন অন্তর্বাস নিয়ে অসতর্কতা ঘোর বিপদ ডেকে আনতে পারে আপনার জীবনে।
দেখা গিয়েছে, ছেলেদের অন্তর্বাস নিয়ে সাধারণত খুব বেশি চর্চা হয় না। কিন্তু গবেষণা বলছে, ঠিক মতো ব্যবহার না জানলে হতে পারে মারাত্মক বিপদ। সম্প্রতি আমেরিকার ‘ন্যাশনাল ইন্সটিটিউট ফর হেলথ অ্যান্ড ক্লিনিক্যাল এক্সেলেন্স’ একটি লাইফস্টাইল সমীক্ষা থেকে বেশ কিছু পরামর্শ জানিয়েছে। যেমন-
১। জাঙ্গিয়া নিয়ে সব থেকে বেশি সতর্ক থাকা উচিত কিশোর ও তরুণদের।
২। অপরিষ্কার জাঙ্গিয়া থেকে উরুসন্ধি, পুরুষাঙ্গ এবং অণ্ডথলিতে দুর্গন্ধ, ঘা, এমনকী ইনফেকশনও হতে পারে।
৩। অন্তর্বাস বা জাঙ্গিয়া হতে হবে পরিষ্কার, সুতির এবং ঢিলাঢালা।
৪। হালকা রংয়ের অন্তর্বাস ব্যবহার করা ভাল, যাতে ময়লা হলে সহজেই বোঝা যায়।
৫। অন্তর্বাস অবশ্যই প্রতিদিন বদলানো দরকার। বিশেষত যাঁরা বেশি ঘামেন বা বেশি সময় বাইরে কাটান।
৬। পলিয়েস্টার বা সিনথেটিক উপাদানে তৈরি আন্ডারওয়্যার পরলে পুরুষত্বহীনতাও ঘটতে পারে।
৭। রাতে ঘুমের সময়ে কখনও জাঙ্গিয়া পরা উচিত নয়। এতে শুক্রাণু উৎপাদন ব্যাহত হয়।
৮। আঁটোসাটো জাঙ্গিয়া ব্যবহার করা উচিত নয়। বিশেষ করে বয়সন্ধির সময়ে। কারণ, এই সময়ে পুরুষাঙ্গের বিকাশ ঘটে।

Post a Comment