শীতে সপ্তাহে কয়দিন স্নান করা নিরাপদ? - The News Lion

শীতে সপ্তাহে কয়দিন স্নান করা নিরাপদ?

 



দি নিউজ লায়নঃ     উত্তরের বাতাস শীতের ইঙ্গিত দিচ্ছে।  তবে হালকা শীত এলেই সবার যেন স্নানে অনীহা দেখা দেয়। কেউ কেউ তো দুই তিনদিনে একবার স্নান করেন। তবে, গ্রীষ্মপ্রধান দেশ হওয়ায় প্রতিদিন স্নান করাটা আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। গরমের  সময়টাতে অনেকেই দিনে বেশ কয়েকবার স্নান করেন। কিন্তু শীতে এর একেবারেই বিপরীত। তবে জানেন কি? সপ্তাহে কয়দিন স্নান করা নিরাপদ। 


 চলুন তবে জেনে নেয়া যাক শীত হোক অথবা গরম সপ্তাহে কয়দিন স্নান করবেন-  প্রত্যেক ধর্মের মানুষের ধর্মীয় আচার পালনের সঙ্গেও কোনো না কোনোভাবে স্নানের সংযোগ আছে।  ২০১৯ সালে হার্ভার্ড মেডিকেল স্কুল প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের দুই তৃতীয়াংশ নাগরিক প্রতিদিন স্নান করেন। অস্ট্রেলিয়ার ৮০ শতাংশ বাসিন্দা প্রতিদিন স্না্ন করেন, কিন্তু চীনের অর্ধেক জনগোষ্ঠী সপ্তাহে মাত্র দুইবার স্নান করেন।  


 তবে আপনারা জানেন কি? মানুষ কেন স্নান করে। এই প্রশ্নের সোজাসাপ্টা উত্তরে হয়তো বেশিরভাগ মানুষ বলবেন, এটি স্বাস্থ্যকর ও আরামদায়ক বলে তারা বিশ্বাস করেন। তবে সেই সঙ্গে শরীরের ময়লা, ও দুর্গন্ধ দূর করা, সবগুলো স্নায়ু একসঙ্গে সজাগ হয়ে ওঠাসহ নানা কারণ এর সঙ্গে যুক্ত হতে পারে। মজার ব্যাপার হচ্ছে, কেবল মানুষ নয়, পৃথিবীর প্রায় সকল প্রাণী স্নান করে। 


 ‘স্নান সপ্তাহে কতদিন করতে হবে তার নির্দিষ্ট কোনো হিসাব নেই। এটি নির্ধারিত হতে হবে একজন মানুষের শারীরিক গঠন, বয়স, পরিবেশ ও প্রয়োজন অনুযায়ী।’  ‘স্বাভাবিক ও স্বাস্থ্যকর ত্বকে সাধারণত নির্দিষ্ট স্তরের তেল, ভালো ব্যাকটেরিয়া ও অন্যান্য মাইক্রো-অরগার্নিজমের একটি ভারসাম্যপূর্ণ অবস্থান থাকা জরুরি। ভালো ব্যাকটেরিয়া শরীরে প্রোটিন উৎপাদনে সাহায্য করে।’  ‘কিন্তু বেশি স্নান করলে সেটা নষ্ট হয়ে যেতে পারে। 


যে কারণে বেশিরভাগ মানুষের জন্যই সপ্তাহে কয়েকবার স্নান যথেষ্ট। সবচেয়ে ভালো হয় একদিন পর একদিন স্নান করতে পারলে’। ‘অতিরিক্ত গরম জল ও ক্ষারজাতীয় সাবানের অতিরিক্ত ব্যবহারে শরীরে তেল ও ভালো ব্যাকটেরিয়ার ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে।’  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.