চিতা বাঘকে বাগে আনতে গুরুতর জখম বনআধিকারিক - The News Lion

চিতা বাঘকে বাগে আনতে গুরুতর জখম বনআধিকারিক




দি নিউজ লায়ন ;   লোকালয়ে হামলে পড়া চিতা বাঘকে বাগে আনতে গুরুতর জখম  বনআধিকারিক। সেল্ফ ডিফেন্স গুলি,জনতার আক্রোশের মুখে পড়ে মৃত্যু চিতাবাঘটিরও।  বুধবার সন্ধ্যা নাগাদ শিলিগুড়ি রানিডাঙ্গার জনবসতিপূর্ন এলাকায় হামলে পড়ে চিতাবাঘ। চিতা বাঘের হামলায় গুরুতর আহত হন এক কিশোর সহ  একই পরিবারের তিন সদস্য। 


বর্তমানে তারা প্রত্যেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও  হাসপাতালে চিকিৎসারত রয়েছে। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে এদিন সন্ধ্যা নাগাদ ডিএফওর তরফে খবর মেলার পরই শিলিগুড়ি রানীডাঙ্গার ক্যান্সার হাসপাতাল সংলগ্ন এলাকায় বাঘটিকে বাগে আনতে অভিযানের নামে বনদপ্তর আধিকারিকরা। তবে সেসময়ের মধ্যেই  রানিডাঙ্গার ধোতিজোত এলাকায় কমল সরকারের পরিবারের তিন সদস্য তার ছোট ছেলে শুভ সরকার ও শ্যালক গৌতম ঘোষ অর্তকিতে চিতার হামলার মুখে পড়ে গুরুতর জখম হয়।


 বনদপ্তরের তিনটি দল সহ স্পেশ্যাল টাস্ক ফোর্স এলাকায় পৌঁছে বাঘটিকে বাগে আনার চেষ্টা করলে বাঘটি এক লাফে সিজিআই এর ছাদে উঠে পড়ে। চিতাটিকে বাগে আনতে হামলার মুখে পড়তে হয় ওয়াইল্ড লাইফ স্কোয়ার্ড আধিকারীক ও রেঞ্জ আধিকারীক সঞ্জয় দত্তকে। এলাকাবাসীদের চিতার আক্রমণের হাত থেকে বাঁচাতে বনদপ্তরের তরফে গুলি ছোড়া হয়। 


এদিকে এলকার চারজন আহত হওয়ায় বাঘটি এলাকাবাসীদের আক্রোশের কবলে পড়ে ও লাঠিসোঠা দিয়ে বেধড়ক পেটাতে লাগে স্থানীয়রা। স্থানিয়দের আক্রমণের জেরে মৃত্যু হয় চিতাটির বলে দাবি বনদপ্তরের। তবে বৃহস্পতিবার চিতাটির ময়নাতদন্ত করা হবে।ময়নাতদন্তের রিপোর্ট হাতে মেলায় পরই মৃত্যুর আসল কারণ জানা সম্ভব হবে বলে জানাচ্ছেন বন আধিকারিকেরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.