শীতের সকালে কোনো রকম ঝামেলা ছাড়াই বানিয়ে ফেলুন ছিটরুটি
উপকরণঃ
চালের গুঁড়ো: দুই কাপ (এতে ১২-১৫টি রুটি হতে পারে)
জল: তিন কাপ
ডিম: একটা ডিমের অর্ধেকটা ফেটানো
লবণ: পরিমাণমতো
তেল: পরিমাণমতো
প্রণালিঃ
প্রথমে একটি বাটিতে পরিমাণমতো লবণ ও তিন কাপ জল নিয়ে ভালোভাবে মেশান। লবণ-জল মিশে গেলে দুই কাপ চালের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিন। পাতলা একটা মিশ্রণ তৈরি হবে। এরপর মিশ্রণটির সঙ্গে একটি ডিমের অর্ধেকটা ভালো করে মিশিয়ে নিন। এখন মিশ্রণটি ১৫ মিনিট রেখে দিন। ১৫ মিনিট পর একটি কড়াইতে তেলের প্রলেপ দিয়ে মিশ্রণটির মধ্যে হাত চুবিয়ে কড়াইতে ছিটিয়ে দিন, অর্থাৎ আঙুলগুলো প্রলেপ দেয়া তেলের ওপর ঝেড়ে নিন। এভাবে প্রতি রুটির জন্য তিন/চারবার মিশ্রণটিতে হাত চুবিয়ে পরপর কড়াইতে ছিটিয়ে দিন। ওভেনের আঁচ কমানো থাকবে। রুটি যেন পুড়ে না যায়, খেয়াল রাখবেন। রুটি হয়ে গেলে আলতো করে রুটির কোনায় খোঁচা দিয়ে তুলে নিন। যেন ভেঙে না যায়। এভাবে প্রতিবারে তেলের হালকা প্রলেপ দিয়ে তিন/চারবার ছিটিয়ে দিয়ে পাতলা করে রুটি তৈরি করুন। এরপর গরম গরম পরিবেশন করুন।

Post a Comment