আজ আপনাদের জন্য রইল আচারি পনির রেসিপি - The News Lion

আজ আপনাদের জন্য রইল আচারি পনির রেসিপি

 


উপকরণ 

পনির - ১/২ কেজি (চৌক করে মাঝারি আকারে কাটা) 

তেল - ১০০ মিলিলিটার 

মৌরি - ৪ চা চামচ 

মেথি দানা - ১ চা চামচ 

কালোজিরে - ১/২ চা চামচ 

আদা রসুন বাটা - ১ চা চামচ 

জিরে - ২ চা চামচ 

পেঁয়াজ - ৪ টি (বাটা) 

কাঁচালঙ্কা - ৪টি (কুচনো) 

হলুদ - ১ চা চামচ 

ফেটানো দই - ২০০ মিলিলিটার 

আমচুর পাউডার - ৩ চা চামচ 

চিনি - ২ চা চামচ 

কাশ্মিরী লঙ্কা গুঁড়ো - ২ চা চামচ 


প্রণালী 

তেল গরম করুন। এতে মৌরি, মেথি, কালোজিরে, রাই, জিরে ফোড়ন দিন। ১৫-২০ সেকেন্ড বাদে ফোড়ন ফাটতে শুরু করলে এতে লঙ্কা ও পেঁয়াজ দিয়ে দিন। মশলাটিতে সোনালি রং ধরা পর্যন্ত ভাজুন। এতে আদা ও রসুন বাটা দিন। এতে হলুদ গুঁড়ো দিয়ে এক, দেড় মিনিট ভাল করে ভাজুন। এতে দই দিন, আমচুর পাউডার দিন, লঙ্কাগুঁড়ো দিন, চিনি ও স্বাদমতো নুন দিন। তেলে ছেড়ে বেরিয়ে আসা পর্যন্ত রান্না করুন। এতে পনির দিন। এবং আধ কাপ জল দিন। ভাল করে ফুটে গেল হাল্কা আঁচে ১ মিনিট বসিয়ে নামিয়ে নিন। গরম গরম পরোট বা কুলচার সঙ্গে পরিবেশন করুন। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.