মল্লারপুরে গলা কেটে নৃশংস খুন - The News Lion

মল্লারপুরে গলা কেটে নৃশংস খুন



দি নিউজ লায়নঃ  এক ব‍্যক্তিকে গলা কেটে হত্যা করার অভিযোগ উঠল। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে বীরভূম জেলার মল্লারপুর থানার  কলিতাড়া গ্রামে। নিহত ব্যক্তির নাম সুকুমার বায়েন (৬৮)। মৃত ব্যক্তির ছেলে গনেশ বায়েন জানান, সকালে মাঠে গবাদিপশু চড়াচ্ছিলেন বাবা। সেই সময় অভিযুক্ত বিশ্বজিৎ বায়েন নামে মাঠে কয়েকজন শিশুকে অকারণে মারধর করছিল।


 তার প্রতিবাদ করেছিলেন সুকুমার। এই নিয়ে দুজনের মধ্যে প্রথমে বচসা হয়। আচমকা একটি ধারালো অস্ত্র দিয়ে সুকুমারের গলায় আঘাত করে বিশ্বজিৎ আঘাতের অভিঘাতে সুকুমারের মুণ্ডু   শরীর থেকে আলাদা হয়ে যায়। মাঠের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে দেহ।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে মল্লারপুর থানার পুলিশ। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।


অভিযুক্ত ব‍্যক্তিকে আটক করেছে মল্লারপুর থানার পুলিশ।দেহটিকে ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। কি কারনে এমন নৃশংস খুন তা পুলিশের কাছে স্পষ্ট নয়। নিতান্তই শিশুদের মারধর করার প্রতিবাদ করাতে এমন ভাবে কেউ খুন করতে পারে বলে মনে করছেন না তদন্তকারীরা। নিহতের সঙ্গে অভিযুক্ত ব্যক্তির পুরনো শত্রুতা থাকতে পারে বলে মনে করছেন পুলিশ আধিকারিকরা। অভিযুক্ত ব্যক্তিকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করবে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.