নদীয়া সত্যনারায়ন মন্দিরে গ্রিল ভেঙে বিগ্রহের গহনা চুরি - The News Lion

নদীয়া সত্যনারায়ন মন্দিরে গ্রিল ভেঙে বিগ্রহের গহনা চুরি

   


দি নিউজ লায়নঃ   নদীয়ার শান্তিপুর ব্লকের আরবান্দি দু'নম্বর পঞ্চায়েতের অন্তর্গত বাগদিয়া বড় জিরাকুড় অঞ্চলে   সত্যনারায়ন মন্দিরে সোমবার গভীর রাতে চুরি হয়ে গেল বিগ্রহের লক্ষাধিক টাকার গয়না। মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে গোটা সপ্তাহের প্রণামী নগদ প্রায় 10 হাজার টাকা এবং বিগ্রহের সোনার কপালের টিপ, তিলক গলার হার এইরকমই বিভিন্ন অলংকার সহ আলমারিতে রাখা কিছু নগদ অর্থ এবং বাসনপত্র চুরি গেছে।


 শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে মঙ্গলবার। শুধু এবার নয় এই একই মন্দিরে পরপর 3 বছরের মধ্যে এবার নিয়ে তিনবার চুরি হল। 35 বছরের পুরনো এই মন্দির জাতীয় সড়ক সম্প্রসারণের কাজের জন্য পাঁচ বছর আগে স্থানান্তরিত করা হয় কিছুটা দূরে। মন্দিরের এক পাশের গ্রিল ভেঙে, মূল মন্দিরে ঢুকে সমস্ত আলো বন্ধ করে  সারারাত ধরে তাণ্ডব চালিয়েছে দুষ্কৃতীরা। 


পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনা তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ আধিকারিকরা। জাতীয় সড়কের কাছে মন্দিরটি হওয়ায় চুরির ক্ষেত্রে অবস্থানগত সুবিধে রয়েছে। চুরির পর জাতীয় সড়ক ধরে অন্য জেলায় পালিয়ে যেতে পারে চোরের দল বলে মনে করছেন পুলিশ আধিকারিকরা। ঘটনার নেপথ্যে যদিও স্থানীয় দুষ্কৃতীদের থাকার সম্ভাবনাই প্রবল বলে মনে করছেন তারা। আপাতত সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.