মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশে ডেঙ্গুর হাত থেকে রেহাই, শিলিগুড়ি পুরনিগমে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৫
দি নিউজ লায়নঃ মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশে ডেঙ্গুর হাত থেকে রেহাই। করোনাকালে ডেঙ্গুর প্রকোপ নজিরবিহীন ভাবে কমলো শিলিগুড়িতে। শিলিগুড়ি পুরনিগমে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৫। বৃহস্পতিবার শিলিগুড়ি পুরনিগমের স্বাস্থ্য বিভাগীয় প্রশাসক বোর্ডের সদস্য শঙ্কর ঘোষ সংবাদমাধ্যমকে জানান এ বছরে অন্যান্য জায়গার সঙ্গে শহরেও ডেঙ্গুর প্রকোপ এবারে নেই বললেই চলে।
তিনি জানান বিগত বছরে ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা ছিল২০০০জন। এবছরে তা কমে দাঁড়িয়েছে ৫জনে। শিলিগুড়ি পুরনিগমের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর নির্দেশে নিকাশিনালা পরিচ্ছন্নতার দিকে নজর দেওয়া হয় যাতে শিলিগুড়ি পুর এলাকায় কমেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বলেই জানাচ্ছেন শহরবাসী।

Post a Comment