শিলিগুড়ি শহরের জাতীয় সড়কে টোটো গতিবিধি সম্পূর্ণ নিয়ন্ত্রণের কড়া হাতে নামছে প্রশাসন - The News Lion

শিলিগুড়ি শহরের জাতীয় সড়কে টোটো গতিবিধি সম্পূর্ণ নিয়ন্ত্রণের কড়া হাতে নামছে প্রশাসন

 


দি নিউজ লায়নঃ   শিলিগুড়ি শহরের জাতীয় সড়কে টোটো গতিবিধি সম্পূর্ণ নিয়ন্ত্রণের কড়া হাতে নামছে প্রশাসন। ১লা জানুয়ারি থেকে জাতীয় সড়কের ওপর টোটো নিষিদ্ধ করার নির্দেশিকা জারি করা হয়েছে। যাত্রীদের সতর্কতার বিষয়টিকে গুরুত্ব দিয়েই এমন সিদ্ধান্ত নিয়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। শিলিগুড়ি মেট্টোপলিটন পুলিশের কমিশনার দেবেন্দ্র প্রকাশ সিংয় দায়িত্বভার গ্রহণের পরই শহরে বিভিন্ন এলাকা পরিদর্শন করে টোটোর বিষয়টিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন তিনি বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে।


 পুলিশ সূত্রে জানা গিয়েছে জাতীয় সড়কের ওপর  টোটোর নিয়ন্ত্রণের বিষয়ে পুলিশের বিশেষ টিম গঠন করা হয়েছে। ৩১শে ডিসেম্বরই তাদের বিভিন্ন জাতীয় সড়ক ও জাতীয় সড়কের সঙ্গে সংযোগস্থাপনকারী সড়কের ট্র্যাফিক পয়েন্ট গুলিতে পুলিশের মক ড্রিল চলে। এদিন হিলকার্ট রোড, সেবক রোড, বর্ধমান রোডে ট্রাফিক পুলিশের তরফে আগাম সচেতন করতে মাইকিং করা হয়।


 বর্ধমান রোডে কোনো টোটো চলাচল করতে পারবে না সে বিষয়েও আগাম সতর্ক করা হয় টোটো চালকদের। ১লা জানুয়ারি থেকে সেই সমস্ত জায়গায় টোটো নিয়ন্ত্রণের ক্ষেত্রে কড়া নজরদারি চালাবে পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে নিয়ম না মেনে জাতীয় সড়কের ওপর  টোটোর গতিবিধি নজরে এলেই গাড়ি বাজেয়াপ্ত করে টোটো চালক ও মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.