বিজেপি কৃষক বিরোধী,বাংলা ও বাঙ্গালী বিরোধী বলে বললেন সাংসদ মানস ভুঁইয়া
দি নিউজ লায়ন: রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার সবং বিধানসভা কেন্দ্রে ষষ্ঠ দিন বঙ্গধ্বনি যাত্রা এক নম্বর দেভোগ অঞ্চলের বাড়জীবন থেকে শুরু হয়। উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ ডাক্তার মানস ভুঁইয়া, বিধায়ক শ্রীমতি গীতা রানী ভূঁইয়া, সবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মৌসুমী দত্ত, তরুন মিশ্র , আবু কালাম বক্স, বিধায়ক প্রতিনিধি বাদল-বেরা, ব্লক তৃনমূলের সাধারণ সম্পাদক অজিত আদক,বিপুল মাইতি, অঞ্চল সভাপতি অজিত চৌধুরী সহ দলের কর্মীরা।
ওই এলাকার বিভিন্ন মন্দির পুরোহিতদের সঙ্গে,কলেজ ও স্কুল ছুটির দিনেও স্কুলের মাস্টারমশাই, প্রিন্সিপাল অন্যান্য শিক্ষক কর্মচারী বন্ধুদের সঙ্গে বিধায়ক গীতা ভুঁইয়া মিলিত হন এবং তেমাথানি ব্যবসায়ীরা বিধায়ক এর সঙ্গে মিলিত হয়ে বর্তমান তেমাথানির পরিবেশ পরিস্থিতি নিয়ে কথা বলেন। সবশেষে বেনেদিঘি লোধা সম্প্রদায় মানুষের সঙ্গে কথা বলে পথসভার মধ্য দিয়ে রবিবারের বঙ্গধ্বনি যাত্রা শেষ হয়।
সভায় সাংসদ মানস ভুঁইয়া বিজেপি এবং কৃষক বিরোধী কৃষি বিলের বিরুদ্ধে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে মানুষকে বুঝিয়ে বলেন যে বিজেপি কৃষক, বিরোধী,বাংলা বিরোধী, বাঙালি বিরোধী। তাই কৃষক বিরোধী, বাংলা বিরোধী, বাঙালি বিরোধী বিজেপিকে তিনি সবং এর মাটি থেকে উৎখাত করার ডাক দেন। তিনি বলেন 2021 সালের বিধানসভা নির্বাচনে মানুষ বাংলা থেকে বিজেপিকে উৎখাত করবে। তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন। রাজ্যের মানুষ মমতার পাশে রয়েছেন সবং এর মানুষ মমতার পাশে রয়েছেন এবং আগামী দিনে ও থাকবেন।

Post a Comment