15 দিনের ব্যবধানে হরিশ্চন্দ্রপুরে একই জায়গায় ফের যুগলের রহস্য মৃত্যু - The News Lion

15 দিনের ব্যবধানে হরিশ্চন্দ্রপুরে একই জায়গায় ফের যুগলের রহস্য মৃত্যু

 


দি নিউজ লায়নঃ   হরিশ্চন্দ্রপুরে এক প্রেমিক যুগলের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। বৃহস্পতিবার সকালে হরিশ্চন্দ্রপুর থানার কুর্শিদা গ্রাম পঞ্চায়েতের গৌরীপুর এলাকার একটি আম গাছের ডালে ওই যুগলের দেহ দেখতে পান স্থানীয় গ্রামবাসীরা। এরপরই গোটা এলাকায় শোরগোল পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে তদন্তে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। পুলিশ দুজনের দেহ উদ্ধার করার পর ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করে। গত ১৫ দিনের ব্যবধানে একই এলাকায় পরপর দুবার একই রকমভাবে ঝুলন্ত দেহ উদ্ধারের  ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর এলাকাজুড়ে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট থানার পুলিশ।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব‍্যক্তির নাম বিষ্ণু সিংহ (২৫)। তার বাড়ি বিহার রাজ্যের আজমনগর থানার তামাবাড়ি এলাকায়। এবং মৃত মহিলার নাম গীতা সিংহ (১৮)। বাড়ি হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের  কুর্শিদা গ্রাম পঞ্চায়েতের নসরপুর গ্রামে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে ,  প্রতিদিনের মত প্রাতঃভ্রমণে বেরিয়ে এলাকাবাসীর নজরে আসে আম গাছের মধ্যে ঝুলে থাকা যুবক-যুবতীর দেহ। ঘটনাটি চাউর হতেই ভিড় জমায় এলাকাবাসীরা। একটি ওড়নার এক প্রান্তে যুবতী,আরেক প্রান্তে যুবক ঝুলন্ত অবস্থায় রয়েছে।প্রেম সংক্রান্ত কারণেই এই ঘটনা বলে মনে হলেও তাদের মধ্যে সেরকম কোনো প্রেমের সম্পর্ক ছিল না বলে জানান স্থানীয়রা। আত্মহত্যা নাকি খুন এই নিয়ে সন্দেহের দানা বেঁধে এলাকাবাসী থেকে প্রশাসনিক মহলে। আসল ঘটনা নিয়ে তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা হরিশ্চন্দ্রপুর এলাকায়।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাত্র ১৫ দিন আগে কুশিদা গ্রাম পঞ্চায়েতের নসরপুর এলাকার বাসিন্দা নিরূপা সিং এবং পবিত্র সিংহের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটে।আর সেই ঘটনার ঠিক ১৫ দিনের মাথায় তথা বৃহস্পতিবার সকালে কুশিদা গ্রাম পঞ্চায়েতের গৌরীপুর এলাকায় একটি গাছের ডালে যুগলের ঝুলন্ত মৃতদেহ নজরে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ জানিয়েছে, পুরো ঘটনাটি নিয়ে  তদন্ত শুরু করা হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে প্রেম সংক্রান্ত ঘটনার জেরে আত্মহত্যা ঘটনাটি ঘটেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.