সৌন্দর্য ও নির্মাণ কৌশলের জন্য খ্যাতি অর্জন করা ৫টি সেতু
দি নিউজ লায়নঃ
১। গোল্ডেন ব্রিজ, ভিয়েতনাম
ভিয়েতনামের গোল্ডেন ব্রিজ সেতুটি লম্বায় ১৫০ মিটার। ডা নেং শহরের পর্বতচূড়ায় অবস্থিত সেতুটির নকশাও অভিনব। পর্বতের প্রান্ত থেকে একটি দৈত্যাকার হাত একে ধরে রেখেছে।
২। বেইপানজিয়াং সেতু, চীন
বিশ্বের সবচেয়ে উঁচুতে ভূমি থেকে ৫৬০ মিটার উপরে বানানো হয়েছে এই সেতুটি। এটি ‘দুগে ব্রিজ’ নামেও পরিচিত। জটিল কাঠামোতে নির্মিত সেতুটি চীনের লিউপাংশুই ও কুইজিংকে যুক্ত করেছে। এটি নির্মাণে খরচ হয়েছে প্রায় ৮৮ মিলিয়ন পাউন্ড।
৩। পত দ্যু গার্দ অ্যাকুইডাক্ট, ফ্রান্স
রোমান স্মৃতিস্তম্ভ হিসেবে প্রথম শতকে প্রাচীন সেতুটি নির্মিত হয়েছিল। মূলত এর নকশা করা হয়েছিল নিমেস শহরে জল সরবরাহের উদ্দেশ্যে। হলুদ চুনাপাথরে নির্মিত ভবনের মতো সেতুটিকে ১৮৪০ সালে ঐতিহাসিক স্থাপনা হিসেবে ঘোষণা করে ফ্রান্স সরকার।
৪। ভাস্কো দা গামা সেতু, পর্তুগাল
মধ্যযুগের অভিযাত্রী ভাস্কো দা গামার নামানুসারে নির্মিত সেতুটি লম্বায় প্রায় ১০ মাইল। এটি ইউরোপের সবচেয়ে লম্বা সেতু। এটি পর্তুগালের উত্তর ও দক্ষিণ অংশকে যুক্ত করেছে। ১৯৯৮ সালে এই সেতুটি খুলে দেয়া হয়। টাগুস নদীর ওপর নির্মিত সেতুটিতে হেঁটে পার হওয়ার কোনো সুযোগ নেই।
৫। এসিমা ওহাসি, জাপান
জাপানের এই সেতুটিকে দেখলে চোখ ধন্দে পড়ে যেতে পারে। মনে হবে এটি খাড়া আকাশের দিকে উঠে গেছে। নাকাউমি হ্রদের ওপরে সেতুটি ১৯৯৭ সালে নির্মাণ শুরু হয়। খুলে দেয়া হয় ২০০৪ সালে।





Post a Comment