পারফিউম শুধু সুঘ্রাণই দেয় না, এর আছে আরও অনেক গুন - The News Lion

পারফিউম শুধু সুঘ্রাণই দেয় না, এর আছে আরও অনেক গুন

 




দি নিউজ লায়ন :-   ১. যারা মেজাজের ওঠানামা বা মুড সুইং ভুগছেন, তাদের জন্য বেশ কার্যকর সুগন্ধি। মেজাজ নিয়ন্ত্রণে রেখে আপনাকে প্রফুল্ল হতে সাহায্য করে এটি। 

২. দুর্গন্ধ দূর করার পাশাপাশি সুগন্ধি সারা দিন আপনাকে সতেজ ও ফুরফুরে রাখে।  

৩. সুগন্ধি বাড়ায় আত্মবিশ্বাস। সুন্দর পোশাকের মতো সুগন্ধিও মনোবলকে চাঙ্গা করে তুলতে পারে। 


৪. সুগন্ধির আরেকটি থেরাপেউটিক প্রভাব হলো এটি হালকা মাথা ব্যাথা দূর করে। 

৫. সুগন্ধির আরেকটি কাজ হলো অনিদ্রা দূর করায় সহায়তা করা। যেসব সুগন্ধিতে অ্যাসেনশিয়াল ওয়েল থাকে সেগুলো এ কাজে বেশ কার্যকর। রাতের ঘুম আরামদায়ক ও উপভোগ্য করে তুলতে পারে এ ধরনের সুগন্ধি।

৬. লেবু জাতীয় ফল, পুষ্পশোভিত বা শীতের মসলাদার সুগন্ধি মনকে শান্ত করতে সাহায্য করে। এ সুগন্ধিগুলো আপনার চাপের স্তর নিয়ন্ত্রণ করে। 

৭. যৌন আকর্ষণেও ভূমিকা আছে সুগন্ধির। কিছু পারফিউমে ফেরোমন থাকে যা দাম্পত্য সঙ্গীর প্রতি আকর্ষণ বাড়াতে সহায়তা করে।   


৮. পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে গন্ধের সংবেদন খুবই গুরুত্বপূর্ণ। কখনও কখনও আপনি শুধু সুন্দর গন্ধের জন্য অন্যের প্রতি আকর্ষণ অনুভব করতে পারেন। সুগন্ধির জাদুতে আপনিও আকর্ষণ করতে পারেন অন্যদের।  

৯. সুগন্ধি স্বাস্থ্যের জন্য ভালো, এমন কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। তবে সুগন্ধি ভালো অনুভূতি দেয়, যা পরোক্ষভাবে স্বাস্থ্যের উপকার করতে পারে।  

১০. সুগন্ধি সুখস্মৃতি মনে করিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে বিভিন্ন গবেষণায় উঠে এসেছে। সুগন্ধের সংবেদন যে কাউকে চিনিয়ে দিতেও সহায়তা করে। অনেক নারী তার মায়ের স্মৃতিতে ফিরে যান সেই সুগন্ধি ব্যবহার করেই।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.