দুয়ারে সরকার কর্মসূচি নিয়ে রাস্তায় নামলেন ব্রাত্য বসু
দি নিউজ লায়নঃ দুয়ারে সরকার"-এর দ্বিতীয় পর্যায়ের কর্মসূচিতে দমদমের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু সরকারের ১০ বছরের রিপোর্ট কার্ড নিয়ে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের কাছে পৌঁছে গেলেন।বিভিন্ন সরকারি প্রকল্প পেতে তাদের অসুবিধা হচ্ছে কিনা তা নিয়ে খোঁজ খবর নিলেন।
বিশেষত রেশন কার্ড এবং স্বাস্থ্যসাথী কার্ড তারা পেয়েছেন কিনা সেই বিষয়ে দেখার জন্যই তিনি তাদের দুয়ারে সরকার কর্মসূচি নিয়ে রাস্তায় নেমেছেন বলে জানালেন মন্ত্রী ব্রাত্য বসু।এই কর্মসূচি তিনি আগামীদিনেও নিয়মিত চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।

Post a Comment