সম্পত্তি লিখে না দেওয়ায় বাবাকে চাকু দিয়ে কুপিয়ে খুন - The News Lion

সম্পত্তি লিখে না দেওয়ায় বাবাকে চাকু দিয়ে কুপিয়ে খুন

 


দি নিউজ লায়নঃ   সম্পত্তি লিখে না দেওয়ায় বাবাকে চাকু দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা চালিয়েছিল ছেলে । আর ঘটনার ১৬ দিনের মাথায় চিকিৎসা চলাকালীন মালদা মেডিক্যাল কলেজের মৃত্যু হল বাবার। পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ছেলে সাজ্জাত শেখকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানা রুনিয়াবাড়ি এলাকায়। 


পুলিশ সূত্রে জানা গিয়েছে , মৃতের নাম মন্টু শেখ (৫৫)। তার পরিবারের স্ত্রী আনোয়ারা বিবি সহ পাঁচ ছেলে-মেয়ে রয়েছে। গত ২ ডিসেম্বর দুই বিঘা জমি নিজের নামে লিখে দেওয়ার ঘটনাকে ঘিরে মন্টু শেখের সঙ্গে গোলমাল বাঁধে বড় ছেলে সাজ্জাত শেখের। সেইসময় ধারালো চাকু দিয়ে বাবাকে এলোপাথাড়ি কোপায় অভিযুক্ত ছেলে। গুরুতর জখম অবস্থায় মালদা মেডিকেল কলেজে হয়ে বৃদ্ধকে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। ১৬ দিন চিকিৎসা করার পর বুধবার রাতে মৃত্যু হয়। 


এই ঘটনায় মৃতের স্ত্রী আনোয়ারা বিবি তার বড় ছেলে সাজ্জাদ শেখের বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বৃহস্পতিবার অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ এবং মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে,  বড় ছেলে সাজ্জাত সেখ দীর্ঘদিন ধরেই বাবাকে চাপ দিচ্ছিলো দুই বিঘা জমি লিখে দেওয়ার জন্য। বাবা তাতে রাজি হয় নি। ২ ডিসেম্বর রাতে ঘুমন্ত অবস্থায় বাবাকে এলোপাতাড়ি পিটিয়ে চাকুমারে ছেলে। 


বাবা চিৎকার শুনে আশেপাশের লোকজনকে আসলে ঘটনা থেকে পালিয়ে যায় অভিযুক্ত ছেলে সাজ্জাদ শেখ। হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ জানিয়েছে, এই খুনের ঘটনায় অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.