জামবনির চারিচাকা গ্রামে গায়ে আগুন লাগিয়ে এক ব্যক্তির আত্মহত্যা এলাকায় চাঞ্চল্য
দি নিউজ লায়নঃ শনিবার মর্মান্তিক ঘটনাটি ঘটে ঝারগাম জেলার জামবনি ব্লক এর চারিচাকা গ্রামে। মৃত ব্যক্তির নাম রুবেন হেমব্রম।স্থানীয় সূত্রে জানা যায় যে শনিবার সকালে নিজের বাড়িতে তিনি গায়ে আগুন লাগিয়ে দেন। স্থানীয় বাসিন্দারা এসে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে ডাক্তারবাবুরা মৃত বলে ঘোষণা করেন ।তার শরীরের বেশির ভাগ অংশ আগুনে পুড়ে গিয়ে ছিল।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জামবনি থানার পুলিশ 36 বছর বয়সী রুবেন হেমরম এর মৃতদেহ উদ্ধার করে ঝাড়গ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালের মর্গে ময়নাতদন্ত করার জন্য পাঠায়।মৃতের স্ত্রী শান্তি হেমব্রম বলেন আমি মাঠে কাজ করতে গিয়ে ছিলাম, আমার স্বামী বাড়িতে ছিলো। আমরা একসঙ্গেই মাঠে প্রতিদিন কাজ করতাম। আমাদের মধ্যে কোনো গন্ডগোল ছিল না।আমার স্বামী একটু নেশা করত।
দু-তিনদিন নেশা করে কিছু খাইনি। আমি সকালে মাঠে কাজ করতে গিয়েছিলাম। লোকমুখে শুনে বাড়িতে এসে দেখি ও গায়ে আগুন লাগিয়ে নিয়েছে।ওকে হাসপাতালে নিয়ে গিয়ে ও বাঁচাতে পারেননি বলে তিনি কান্নায় ভেঙে পড়েন। ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জামবনি থানার পুলিশ কি কারণে ওই ব্যক্তি গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছে তা খতিয়ে দেখার জন্য তদন্তের কাজ শুরু করেছে।

Post a Comment