বিমলের আগমনের অপেক্ষায় বেতাব পাহাড়বাসী - The News Lion

বিমলের আগমনের অপেক্ষায় বেতাব পাহাড়বাসী


দি নিউজ লায়নঃ    গুরুংয়ের জনসভায় পাহাড় থেকেই এক লাখ সমর্থক, বিমলের আগমনের অপেক্ষায় বেতাব(ব্যাকুল) পাহাড়বাসী- দাবি গোর্খা জনমুক্তি মোর্চার। বিমলের জনসভা মঞ্চে থাকছেন গোর্খাল্যান্ড আন্দোলনের শহীদ ১৩টি পরিবার। জনসভা থেকে বিমলের বার্তাই  বিধানসভা নির্বাচনে উত্তরের রাজনীতিতে নয়া সমীকরেন গড়তে চলেছে। 


শনিবার শিলিগুড়ি সেবকরোড সংলগ্ন ইন্দিরা গান্ধী ময়দানে রাতভর চললো যুদ্ধকালিন তৎপরতায় মঞ্চ গড়ার কাজ। এদিন সভাস্থল পরিদর্শনে যান গোজামুমুর সাধারন সম্পাদক রোশন গিরি। বিমলের মঞ্চ তৈরির কাজ সরেজমিনে খতিয়ে দেখেন তিনি। শিলিগুড়ি জুড়ে পাহাড়ের নেতা বিমল গুরুংকে স্বাগত জানিয়ে ব্যানার লাগানো হয় গোর্খা জনমুক্তি মোর্চার তরফে। শনিবার কলকাতা থেকে রওয়ানা হয়ে রবিবার পদাতিকে সকালে এসে পৌঁছবেন গোর্খা জনমুক্তি মোর্চার অধ্যক্ষ বিমল গুরুং। সেখানে এক ঘন্টা বিশ্রাম নেবেন তিনি।


 গোজামুমুর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি বিশাল ছেত্রী জানান কোভিড প্রটোকল মেনে স্টেশনে সমর্থকদের ভিড় করতে বারণ করা হয়েছে। তবে দীর্ঘ সাড়ে তিন বছর পর পাহাড়ের নেতার ঘরে ফিরছেন তাই সমর্থকদের মধ্যে চূড়ান্ত উম্মাদনা রয়েছে। কতটা ভিড় এড়ানো সম্ভব হবে তা বলা মুশকিল। এনজেপি থেকে সোজা জনসভায় আসবেন তিনি। জানা গিয়েছে সকাল ১১টা নাগাদ জনসভার সময় ভাবা হয়েছে। গুরুং এলেই জনসভা শুরু হবে। পাশাপাশি পাহাড়ের দীর্ঘ আন্দোলনের সঙ্গী ৩০০-৩৫০জন সকলেই বিমল গুরুংয়ের সঙ্গে একই মঞ্চে থাকবেন।


এছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ মুখ থাকবে মঞ্চে। এদিকে শনিবার সন্ধ্যা থেকেই পাহাড় থেকে বেশ কিছু সমর্থক নামতে শুরু  করে। শিলিগুড়ির বিভিন্ন হোটেলে রয়েছেন জনসভায় যোগদানের জন্য তারা। দার্জিলিং, কালিম্পঙ,কার্শিয়াং, শুকনা, মিরিক থেকে ১লাখ সমর্থকের পাশাপাশি তরাই ডুয়ার্স থেকে আরো ৫০ হাজার সমর্থক যোগ দেবেন জনসভায় বলেই জানান বিশাল ছেত্রী।বিনয়কে আমরা গুরুত্ব দেইনা, সমর্থকদের যে হারে সারা মিলছে তাতে এটা পরিষ্কার 

এত বছর পরও বিমলকে কিঞ্চিৎ ভোলেনি জনতা। বিনয় জনগনের নেতা নয়,বিমল জনগনের নেতা, বিমল পাহাড়-তরাই-ডুয়ার্সের নেতা মন্তব্য রোশন গিরির। তিনি বলেন রাজনীতির যে সমস্যা আছে তা রাজনৈতিক পথেই সমাধান হয়ে যাবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.