কোচবিহারের সিতাইয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ - The News Lion

কোচবিহারের সিতাইয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ

 


দি নিউজ লায়নঃ    বৃহস্পতিবার সুভাষ উৎসবকে কেন্দ্র করে যুব তৃণমূলের তরফে সিতাই বিধানসভা এলাকায় একটি প্রস্তুতি সভা আয়োজন করা হয়। এই সভায় যুব মোর্চার 30 জন সদস্য বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। দলীয় পতাকা তুলে দেয় সিতাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক জগদীশ চন্দ্র বসুনিয়া।


আজকের এই প্রস্তুতি সভা ও যোগদান কর্মশালায় উপস্থিত ছিলেন সিতাই ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সংগীতা রায় বসুনীয়া , সিতাই ব্লক সভাপতি মুক্তিপদ মন্ডল , সহ সভাপতি শ্যামল গাঙ্গুলী , যুব সভাপতি বিশু রায় প্রামানিক সহ সকল নেতৃত্ব। এই নিয়ে বিজেপি থেকে সিতাই বিধানসভা এলাকায় ছয় হাজারের বেশি বিজেপি কর্মীদের ওপর যোগদান করেন বিগত কয়েকদিনে বলে দাবি করেন বিধায়ক জগদীশবাবু।


 তৃণমূল নেতৃত্বের দাবি যে ভাবে কোচবিহারে বিজেপি গোষ্ঠী কোন্দল বাড়ছে তাতে আগামী দিনে আরও বহু বিজেপি নেতা কর্মী তারা দল ছেড়ে তৃণমূলে যোগ দেবেন এবং মমতাকে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করার জন্য সর্বশক্তি দিয়ে লড়াই করবেন এবং অবশ্যই এর ফলে কোচবিহারে তৃণমূলের সংগঠন আরও মজবুত হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.