ডাবুতে কয়েক লক্ষ টাকার গাছ আটক,গ্রেফতার ৪ জন
দি নিউজ লায়নঃ ভিন রাজ্য থেকে রাষ্ট্রায়ত্ত ইসিএল-এর মাধাইপুর কয়লাখনিতে কয়লা নিতে আসা গাড়ির খালাসির মৃত্যু হল বিদ্যুতস্পৃষ্ট হয়ে।আহত আরও দুজন।২৫ হাজার ভোল্টের ওই বিদ্যুতের তার ওই এলাকায় ফেলে রাখা নিয়ে ইসিএল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুললেন। দুর্গাপুরের ফরিদপুর ব্লকের মাধাইপুর কোলিয়ারিতে ঝাড়খন্ড থেকে গাড়ি নিয়ে কয়লা নিতে আসা একটি লরির খালাসি গাড়ির ওপরে উঠতেই বিদ্যুতস্পৃষ্ট হয়।ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকেত। মৃত যুবকের নাম বিধান ঘোষ(22)। বাড়ি ঝাড়খণ্ডের বেগেজুরি গ্রাম।
মাধাইপুর কলিয়ারীর সাইডিং এ প্রতিদিনের মত কয়লার গাড়ি লোড হচ্ছিল। গাড়ি লোড করার সময় একটা গাড়ির খালাসি গাড়ির ছাদে উঠে দেখতে গেলেই সামনেই থাকা রেলের হাই ভোল্টেজ কারেন্টে তাকে টেনে নেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় যুবকের। এই ঘটনায় আরো দুজন গুরুতর আহত হয় ,তাদের দুর্গাপুরের বেসরকারি হাসপাতালের পাঠানো হয় বলে স্থানীয় সূত্রে জানা যায়। স্থানীয় বাসিন্দা পবন কুমার সিং বলেন এই ঘটনার জন্য ইসিএল কর্তৃপক্ষই দায়ী। কারণ সাইডিং এর উপর দিয়ে রেলের হাই ভোল্টেজ তার নিয়র যাবার কিছু কারণ তারা দেখতে পাচ্ছেন না। কেননা এই এলাকায় কোনো রেলের যোগাযোগ বর্তমানে নেই।
নেই রেলের ট্র্যাক ও। তাও কেন ইসিএল কর্তৃপক্ষ রেলের বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করেনি এতদিন। যদি রেলের তার এলাকায় না থাকত তাহলে একটা তরতাজা প্রাণ এভাবে চলে যেত না। স্থানীয় বাসিন্দা স্বপন মুখার্জি জানান,এই ঘটনার জন্য ইসিএল কর্তৃপক্ষের গাফেলতি রয়েছে। ঘটনাস্থলে ফরিদপুর থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে আসে। অন্যদিকে স্থানীয় বাসিন্দা না হওয়ায় এভাবে কারো গাফিলতির কারণে একটা প্রাণ চলে গেলেও ক্ষতিপূরণের দাবী নিয়ে কেউ সরব হননি।

Post a Comment