ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া দুষ্কৃতী গ্রেফতার - The News Lion

ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া দুষ্কৃতী গ্রেফতার



দি নিউজ লায়নঃ   ডাকাতির উদ্দেশ্যে জড়ো হাওয়া ৪ দুষ্কৃতীকে গ্রেফতার করল নবদ্বীপ থানার পুলিশ। পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া দুষ্কৃতীদের নাম সুকান্ত মজুমদার, প্রবীর দাস, নিতাই বিশ্বাস এবং সৌমেন সাহা।  প্রথম জনের বাড়ি উত্তর ২৪ পরগনার শ্যামনগর এলাকায়। বাকি তিন জনের বাড়ি নবদ্বীপ পুর এলাকায়।


 ধৃতদের বিরুদ্ধে সোমবার ডাকাতির মামলা রুজু করে নবদ্বীপ আদালতে পাঠালে, আদালতের বিচারক ৪ দুষ্কৃতীকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার গভীর রাতে গোপন সূত্রে খবর আসে বাবলারী গ্রাম পঞ্চায়েতের নিত্যানন্দ পুরের হুরেরমুখ এলাকায় বেশকিছু দুষ্কৃতী জড়ো হয়েছে ডাকাতির উদ্দেশ্যে। খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ। 


এদিকে পুলিশ আসার খবর পেয়ে ঘটনাস্থল ছেড়ে পালাবার চেষ্টা করেও ব্যর্থ হয় ৪ দুষ্কৃতী। ডাকাতির বেশকিছু সরঞ্জাম সহ গ্রেপ্তার করা হয় দুষ্কৃতীদের। এদিকে ৪ দুষ্কৃতী গ্রেপ্তারে অনেকটাই স্বস্তি পেল প্রশাসনের পাশাপাশি চৈতন্যভূমির আপামর বাসিন্দা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.