করোনা মুক্ত হওয়ার পর পুনরায় করোনা উপসগ বৃদ্ধের
দি নিউজ লায়ন- করোনা মুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার ৮ দিনের মধ্যেই আবার এক ব্যক্তির শরীরে করোনা উপসর্গ দেখা দিল। শনিবার বিকেলে ওই ব্যক্তিকে ফুলেশ্বরের সঞ্জীবন হাসপাতালে ভর্তি করা হয়েছে।যদিও এখনও পর্যন্ত চিকিৎসকরা নিশ্চিত নন ওই ব্যক্তি নতুন করে করণায় আক্রান্ত হয়েছেন না তার রি ইনফেকশন হযেছে।
জানা গেছে হাওড়ার মন্দিরতলার বাসিন্দা ৮০ বছরের ওই বৃদ্ধ ৩১ অক্টোবর করোনায় আক্রান্ত হন। পরে ২ নভেম্বর তাকে ফুলেশ্বরের সঞ্জীবন হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর হাসপাতালে চিকিৎসার পর ২৬ নভেম্বর ওই ব্যক্তির রিপোর্ট নেগেটিভ আসলে তাকে ছেড়ে দেওয়া হয়। এদিকে পুনরায় ওই বৃদ্ধের শরীরে করোনা উপসর্গ দেখা দেওয়ায় তাকে শনিবার সঞ্জীবন হাসপাতালে ভর্তি করা হয়।
করোনা নেগেটিভ হওয়ার কয়েক দিনের মধ্যেই পুনরায় ওই ব্যক্তির শরীরে করোনা উপসর্গ দেখা দেওয়া প্রসঙ্গে সঞ্জীবন হাসপাতালের কর্ণধার ডাক্তার শুভাশিষ মিত্র জানান করোনা রিপোর্ট নেগেটিভ আসার পর বৃদ্ধকে হাসপাতাল থেকে ছাড়ার সময় তার অল্প শ্বাসকষ্ট ছিল। তবে রিপোর্ট নেগেটিভ আসার পর পুনরায় তার শরীরে করোনা উপসর্গ দেখা দেওয়ায় আমরা চিন্তিত। ওই বৃদ্ধ রিপোর্টে ভুল ছিল না রি ইনফেকশন সেটা জানার জন্য আমরা ওই ব্যক্তির শরীরের কিছু নমুনা সংগ্রহ করে জিনগত বিশ্লেষণ করার জন্য স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে পাঠাচ্ছি।

Post a Comment