তৃণমূলে শুভেন্দু ছিলো,আছে আগামীদিনেও থাকবে - ব্রাত্য - The News Lion

তৃণমূলে শুভেন্দু ছিলো,আছে আগামীদিনেও থাকবে - ব্রাত্য

 


দি নিউজ লায়নঃ     শুভেন্দুর দলত্যাগের জল্পনার মাঝে শনিবার নন্দকুমারের দলীয় সভায় রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু বলেন, শুক্রবার দলনেত্রী রাজ্যের পাঁচ হাজার দলীয় পদাধিকারিকদের নিয়ে ভারচুয়াল মিটিং করেন। সেই মিটিংয়ে পূর্ব মেদিনীপুর জেলার নেতা শিশির অধিকারীর সাথে সুন্দর কথাবার্তা আমরা দেখেছি। অনেকেই শুভেন্দুকে নিয়ে দুশ্চিন্তা করছেন। 


কিন্তু আমি বলছি শুভেন্দু তৃণমূলে ছিলো,  আছে আগামীতেও থাকবে। নন্দকুমার ব্লক তৃণমূল কংগ্রেসের আয়োজনে শনিবার খঞ্চি হাই স্কুল মাঠে জনসভার আয়োজন করা হয়। সেই সভায় বক্তব্য রাখার সময় এমন মন্তব্য  করেন মন্ত্রী। এদিনের সভায় ব্রাত্যবাবুর পাশাপাশি  উপস্থিত  ছিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু, নন্দকুমার বিধানসভার বিধায়ক সুকুমার দে, রামনগর বিধান সভার বিধায়ক অখিল গিরি,  পূর্ব মেদিনীপুর জেলার যুব তৃণমূলের সভাপতি পার্থ মাইতি, নন্দকুমার পঞ্চায়েত সমিতি সভাপতি দীন নাথ দাস  সহ অন্যান্যরা।  


এদিন সুজিতবাবু বলেন বাংলায়কে সোনার বাংলায় গড়ে তুলতে তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী  হবেন মমতা।  রাজ্যের বিভিন্ন জেলায় যেভাবে মানুষের সাড়া মিলছে তাতে করে বিজেপি যতই চক্রান্ত করুক না কেনো রাজ্যে ক্ষমতায় আসবে তৃণমূল সরকার।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.