লিভার ক্যানসার ঠেকাতে টোম্যাটো - The News Lion

লিভার ক্যানসার ঠেকাতে টোম্যাটো

 


দি নিউজ লায়ণঃ   সম্প্রতিক যুক্তরাষ্ট্রের টাফটস বিশ্ববিদ্যালয়ে এক দল গবেষক গবেষণা করে বলেছেন, হাই প্রোটিন জাতীয় খাদ্য লিভার ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে।  গবেষক দলের অধ্যাপক জাং দং বলেন, ‘টমেটো সস, জুস, পেস্ট, পিউরি সবই লাইকোপোপেনের দারুণ উৎস। 


এর বীজের মধ্যে যে লাইকোপেন অ্যান্টি-অক্সিডেন্ট থাকে তা ক্যান্সার প্রতিরোধী। এছাড়াও এতে প্রচুর পরিমাণে আমিষ, ক্যালসিয়াম, ভিটামিন-এ এবং ভিটামিন-সি রয়েছে। 


টমেটোতে লাইকোপেন নামে বিশেষ উপাদান রয়েছে, যা ফুসফুস, পাকস্থলী, অগ্ন্যাশয়, কোলন, স্তন, মূত্রাশয়, প্রোস্টেট ইত্যাদি অঙ্গের ক্যান্সার প্রতিরোধে সাহায্য করতে পারে। সম্প্রতি আমরা লিভার ক্যান্সারে আক্রান্ত কিছু রোগীর উপর একটি পরীক্ষা করে এসব তথ্য পেয়েছি।’  প্রসঙ্গত, স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারি একটি সবজি টমটো। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.