উত্তর দিনাজপুরের দুই পুলিশ জেলার অধীনে দুই পুলিশ মহকুমা গঠন করল রাজ্য সরকার - The News Lion

উত্তর দিনাজপুরের দুই পুলিশ জেলার অধীনে দুই পুলিশ মহকুমা গঠন করল রাজ্য সরকার


দি নিউজ লায়নঃ     বিধানসভা নির্বাচনের আগে আইন শৃঙ্খলায় আরো বাড়তি নজর দিতে এবারে উত্তর দিনাজপুরের দুই পুলিশ জেলার অধীনে দুই পুলিশ মহকুমা গঠন করল রাজ্য সরকার। শনিবারই একটি বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার। তাতে উল্লেখ রয়েছে, রায়গঞ্জ পুলিশ জেলার অধীন ইটাহার, কালিয়াগঞ্জ ও হেমতাবাদ থানা নিয়ে আলাদা ইটাহার পুলিশ মহকুমা এবং ডালখোলা ও চাকুলিয়া থানা নিয়ে ডালখোলা পুলিশ মহকুমা গঠিত হয়েছে। 


এই দুই পুলিশ মহকুমায় শীঘ্রই দুজন মহকুমা পুলিশ আধিকারিক নিয়োগ করবে রাজ্য। এর পাশাপাশি রায়গঞ্জ সদর পুলিশ জেলার অধীনে থাকছে রায়গঞ্জ ও করনদিঘি থানা। পাশাপাশি ইসলামপুর পুলিশ জেলার অধীনে থাকছে ইসলামপুর, চোপড়া ও গোয়ালপোখর থানা। তবে দুই পুলিশ জেলাতেই সর্বোচ্চ পদে থাকছেন দুই পুলিশ জেলার পুলিশ সুপার। 


সেইসাথে করনদিঘি, চোপড়া, গোয়ালপোখর থানার আলাদাভাবে দায়িত্বে থাকবেন ডিএসপিরা। এদিন রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সুমিত কুমার জানিয়েছেন, "পুলিশ মহকুমা গঠন হওয়ায় আইন শৃঙ্খলা রক্ষায় আরো গতি আসবে। পুলিশি নজরদারী আরো বাড়বে।" এর পাশাপাশি উত্তর দিনাজপুরের ডালখোলা ও ইটাহার সহ রাজ্যজুড়ে মোট ১১টি পুলিশ মহকুমা গঠন হচ্ছে বলে জানা গিয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.