আজ আপনাদের জন্য রইল জিভে জল আনা ডিমের অসাধারণ রেসিপি হদিশ ডিম সরষে
দি নিউজ লায়নঃ
উপকরণঃ
ডিম সেদ্ধ ৪-৫ টা সরষে,
নারকেল, কাঁচালঙ্কা বাটা ১ কাপ
ময়দা ৪ চামচ
কাঁচালঙ্কা ৫-৬টি
হলুদগুঁড়ো ২ চামচ
নুন স্বাদমতো
সরষের তেল পরিমাণমতো
জল প্রয়োজনমতো
প্রণালিঃ
সেদ্ধ করা ডিমগুলো মাঝখান থেকে দু’ভাগ করে কেটে রাখুন। চাইলে গোটাও রাখতে পারেন একটি বাটিতে ২ চামচ ময়দা নিন। তার মধ্যে সামান্য নুন ও জল দিয়ে ময়দা ভালো করে মেখে নিন। সেদ্ধ করা ডিমগুলোর উপর ময়দার মিশ্রণ লাগিয়ে দিন। কড়াইয়ে সরষের তেল গরম করুন। ডিমগুলো হালকা করে ভেজে তুলে নিন। কড়াইয়ের বাকি সরষের তেলের মধ্যে কাঁচালঙ্কা ফোড়ন দিন। এবার তাতে নারকেল, সরষে, লঙ্কাবাটার মিশ্রণ দিয়ে নাড়তে থাকুন। কড়াইয়ে এবার হলুদ গুঁড়ো, নুন দিয়ে ভাজতে থাকুন। মিনিটখানেক ভাজার পর কড়াইয়ে জল দিয়ে দিন। গ্রেভি ফুটতে শুরু করলে তারমধ্যে ডিমগুলো ছেড়ে দিন। উপর থেকে ছড়িয়ে দিন কাঁচালঙ্কা ও সরষের তেল। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন ডিম সরষে।

Post a Comment