ঝাড়গ্রামের গোবিন্দপুর জঙ্গলে ফের হাতির হামলায় এক জনের মৃত্যু, এলাকা জুড়ে শোকের ছায়া
দি নিউজ লায়নঃ রবিবার সন্ধ্যায় হাতির হামলার ঘটনাটি ঘটে ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের গোবিন্দপুর জঙ্গলে। মৃত ব্যক্তির নাম রবি মাহাতো,তার বাড়ি ঝাড়গ্রাম থানার গোলবাঁধি গ্রামে,তার আনুমানিক বয়স হবে 50 বছর। তার বাড়ি গোবিন্দপুর জঙ্গল লাগুয়া গোলবান্ধি গ্রামে। রবিবার সকাল থেকেই আরো দুই জনের সাথে বাইকে করে ঝাড়গ্রাম ব্লকের টিয়াকাটি তে মোরগ লড়াই করতে এসেছিল।
মোরগ লড়াই শেষ হওয়ার পর রবিবার সন্ধ্যা নাগাদ তিনজনে বাইকে করে বাড়ি ফিরছিল। সেই সময় গোবিন্দপুর জঙ্গলে বাইকের সামনে একটি পূর্ণবয়স্ক হাতি চলে আসে। বাইকের পিছনের সিটে বসে ছিল রবি মাহাতো।সে বাইক থেকে পড়ে যায়।সেই সময় তাকে হাতি পা দিয়ে পিষে শুঁড় দিয়ে আছাড় মারে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কিন্তু তার সঙ্গী দুইজন কোনক্রমে প্রাণে বেঁচে যায়। ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দারা ছুটে এসে হাতিটিকে জঙ্গলের দিকে তাড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ঝাড়্গ্রাম থানার পুলিশ পুলিশ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্ত করার জন্য ঝাড়গ্রাম সুপার সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে পাঠায়। বনদপ্তর এর পক্ষ থেকে মৃতের পরিবারকে বনদপ্তর এর নিয়ম অনুযায়ী সরকারি সাহায্য করা হবে বলে জানানো হয় । পরপর হাতির হামলায় মৃত্যুর ঘটনায় ঝাড়্গ্রাম জেলা জুড়ে হাতির হামলার আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Post a Comment