১লা জানুয়ারি থেকে শিলিগুড়ির শহরে জাতীয় সড়কের ওপর নিষিদ্ধ টোটো চলাচল
দি নিউজ লায়নঃ ১লা জানুয়ারি থেকে শিলিগুড়ির শহরে জাতীয় সড়কের ওপর নিষিদ্ধ টোটো চলাচল। টোটো নিয়ন্ত্রণে কড়া ব্যবস্থা শিলিগুড়িমেট্রোপলিটন পুলিশের। নতুন বছরের সূচনা লগ্ন থেকেই শক্ত হাতে দীর্ঘ যানজটের সমস্যার সমাধানে নামছে পুলিশ। সম্প্রতি শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের দায়িত্ব নিয়েছেন নয়া পুলিশ কমিশনার দেবেন্দ্র প্রকাশ সিং।
দায়িত্ব নিয়েই শিলিগুড়ি মূল যানজটের সমস্যার ওপর নজরে রেখে শহরে টহল দিয়ে টোটোর দৌড়াত্মের বিষয়টি চোখে পড়েছে। জাতীয় সড়কের ওপর টোটো চলাচল একেবারেই নিরাপদ নয়। যেকোনো সময় যাত্রীদের বোঝাই টোটো বড় দুর্ঘটনার মুখোমুখি হতে পারে। সে দিকটিকে নিরাপত্তার খাতিরে অধিক গুরুত্ব দিয়ে আগামী ১লা জানুয়ারি থেকেই জাতীয় সড়কের ওপর সম্পূর্ণ ভাবে টোটো চলাচল নিষিদ্ধ করছে শিলিগুড়ির মেট্রোপলিটন পুলিশের। রবিবার থেকেই শিলিগুড়ি শহরের বিভিন্ন ট্র্যাফিক পয়েন্টে টোটো নিয়ন্ত্রণের বিষয়ে মাইকিং করে সতর্ক করা হয়।
টোটো চালক ও যাত্রীদের সুবিধার জন্য আগাম এদিন থেকে সচেতনতা মূলক প্রচার চালিয়ে জানানো হয় ১লা জানুয়ারি থেকে শিলিগুড়ি শহর ও শহরের সঙ্গে সংযোগকারী জাতীয় সড়কগুলির ওপর টোটো চলাচল বন্ধ রাখা হবে। পাশাপাশি যানজটের সমস্যা এড়াতে পরবর্তীতে মুখ্য সড়কের ওপর টোটোর দাপট নিয়ন্ত্রণে আনতে চলেছে পুলিশ বলেই শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গিয়েছে। শিলিগুড়ি শহর ও শিলিগুড়ি শহরকে সংযোগকারী চারটিরও বেশি জাতীয় সড়ক। যে শিলিগুড়ি শহরের কেন্দ্রের সঙ্গে যুক্ত করে।

Post a Comment