নুলিয়াদের তৎপরতায় প্রাণ বাঁচলো এক পর্যটকের
দি নিউজ লায়নঃ দিঘায় পর্যটকের প্রাণ বাঁচালো নুলিয়া। নুলিয়াদের তৎপরতায় প্রাণ বাঁচলো এক পর্যটকের। দুর্ঘটনার কবলে পড়া পর্যটকের নাম নেহা পাল চৌধুরী। ১৭ বছরের নেহার বাড়ি উত্তর ২৪ পরগনার জেলার বীজপুরে। শনিবার পরিবারের সঙ্গে দিঘায় ঘুরতে এসেছে। নিউ দিঘা ক্ষনিকাঘাটে স্নান করতে নেমে জলের মধ্যে অসুস্থ হয়ে ডুবে যাওয়ার সময় কর্তব্যরত পুলিশ কর্মীদের নজরে পড়লে,তড়িঘড়ি উদ্ধার করে দিঘা রাজ্য সাধারণ হাসপাতালে ভর্তি করায়।

Post a Comment