শুভেন্দুর সভার আগে দাঁতনে বিজেপির গুন্ডামি, বিজেপির বিরুদ্ধে দাঁতন থানায় অভিযোগ দায়ের করল তৃণমূল - The News Lion

শুভেন্দুর সভার আগে দাঁতনে বিজেপির গুন্ডামি, বিজেপির বিরুদ্ধে দাঁতন থানায় অভিযোগ দায়ের করল তৃণমূল

 


দি নিউজ লায়নঃ       রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনে সভা করতে আসছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।তার সভার আগেই উত্তপ্ত পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন। দাঁতন বাজারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ একাধিক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ফ্লেক্স টাঙ্গানো হয়েছিল। যে ফ্লেক্স গুলি তে রাজ্য সরকারের উন্নয়নের সাফল্য তুলে ধরা হয়েছিল। সেই ফ্লেক্স গুলি বিজেপি ছিঁড়ে দিয়েছে বলে তৃণমূলের অভিযোগ। মমতার ছবি সহ তৃণমূলের ঝাণ্ডা এলাকা থেকে বিজেপি ছিঁড়ে দিয়েছে বলে অভিযোগ করলেন দাঁতন এক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রতুল দাস। 


তিনি বলেন গদ্দার শুভেন্দু অধিকারী রবিবার দাঁতনে সভা করতে আসছেন। যে কেউ সভা করতে আসতে পারেন তাতে আমাদের কোন বাধা নেই। কিন্তু মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া ফ্লেক্স ছিঁড়ে দেওয়ার অধিকার কারও নেই। বিজেপি রাজনৈতিক উদ্দেশ্যে এলাকায় সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করতে এই কাজ করেছে। তিনি দাঁতন থানায় শনিবার বিজেপির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেছেন পুলিশের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে। পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। তিনি বলেন মানুষ গদ্দার কে বিশ্বাস করে না তাই গদ্দার শুভেন্দু অধিকারী গদ্দারী করার জন্য দাঁতন রবিবার আসছে ।তার আগেই এলাকা কে উত্তপ্ত করতে তৃণমূলের ঝাণ্ডা ও দল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া ফ্লেক্স বিজেপি ছিঁড়ে  দিয়েছে। 


ওই ঘটনার তীব্র নিন্দা করে দাঁতনের বিধায়ক বিক্রম  প্রধান বলেন যেকোনো রাজনৈতিক দল যেকোনো জায়গায় সভা করতে যেতে পারে। সেই এলাকায় বিভিন্ন দলের রাজনৈতিক পতাকা থাকতে পারে।সভা করার জন্য একটা রাজনৈতিক দলের পতাকা ছিঁড়ে দিবে এটা হতে পারে না। আমরা ওই ঘটনার তীব্র নিন্দা করছি। পুলিশকে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করা হয়েছে ।তিনি বিজেপির ওই ঘটনার তীব্র নিন্দা করেন। তিনি বলেন একজন গদ্দার দাঁতনে আসবেন, সেই গদ্দার কে  দেখানোর জন্য এখন উঠে পড়ে লেগেছে বিজেপি ।আমরা ওই ঘটনার তীব্র ধিক্কার জানায়।তবে দাঁতনের বিজেপি নেতা রাজীব বিশ্বাস  তৃনমূলের আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন রাজনৈতিক উদ্যেশে তৃণমূল বিজেপির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.