কেশিয়াড়ির শাকমারিতে বাড়ির ভেতর থেকে প্রেমিক যুগলের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য,তদন্তে পুলিশ - The News Lion

কেশিয়াড়ির শাকমারিতে বাড়ির ভেতর থেকে প্রেমিক যুগলের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য,তদন্তে পুলিশ

 


দি নিউজ লায়নঃ    বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি ব্লকের শাকমারি এলাকায় বাড়ির ভেতর থেকে প্রেমিক যুগলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে।সূত্রের খবর, মৃত ওই যুবকের নাম পিন্টু সিং বয়স ২০ তবে মৃত পিন্টু সিংয়ের সঙ্গে থাকা মেয়েটির এখনো কোনো পরিচয় পাওয়া যায়নি।সূত্র মারফত জানা যায়, ওই যুগলের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল।


মঙ্গলবার মেয়েটিকে মৃত পিন্টু সিং তার নিজের বাড়িতে নিয়ে আসে।রাতে তারা একই বাড়িতেই ছিল।  বুধবার সকালে বাড়ির লোক তাদের দুজনের গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এরপর স্থানীয়দের  বাসিন্দারা খবর দেয় কেশিয়াড়ি থানার পুলিশকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কেশিয়াড়ি থানার পুলিশ এসে মৃতদেহ দুটি উদ্ধার করে  খড়গপুর মহকুমা হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য নিয়ে যায়। তবে কি কারণে এই মৃত্যু এবং মেয়েটির পরিচয় বা কি? কোথায় তার বাড়ি তা এখনও স্পষ্ট হয়নি।তবে মৃত দুই জনের দেহ উদ্ধার করতে গিয়ে যে অবস্থায় পাওয়া গেছে তাতে রহস্যের দানা বেঁধেছে।


ইতিমধ্যে বাড়ির কয়েকজনকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে রহস্যজনক মৃত্যুর তদন্ত শুরু করেছে কেশিয়াড়ি থানার পুলিশ। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র শাকমারি  এলাকা জুড়ে। তবে পুলিশ মৃত যুবতীর পরিচয় জানার চেষ্টা করছে।তবে মৃত পিন্টু সিং এর বাড়ির  লোকেরা  ওই যুবতী কে চিনে না বলে পুলিশ কে জানিয়েছে।তাহলে কেন তাকে মঙ্গলবার রাতে বাড়িতে থাকতে দিল তা নিয়ে প্রশ্ন  তুলেছেন এলাকার বাসিন্দারা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.