কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হানায় মৃত এক মৎস্যজীবী - The News Lion

কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হানায় মৃত এক মৎস্যজীবী

 


দি নিউজ লায়নঃ    সুন্দরবনের নদী খাড়িতে কাঁকড়া ধরতে গিয়েই বাঘের হানায় মৃত্যু হলো এক মৎস্যজীবীরI বাঘের মুখে প্রতিরোধ গড়েই দেহটি গ্রামে ফিরিয়ে আনলো দুই সঙ্গী Iনিহত ওই মৎস্যজীবীর নাম অভয় মন্ডল (৩৮)Iকুলতলি থানার মাধবপুর গ্রামের বাসিন্দা অভয় মন্ডল বছর দশেক ধরেই কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করছিলIপরিবারে রয়েছে স্ত্রী কমলা ছাড়াও চার মেয়েI


শুক্রবার স্থানীয় লক্ষ্মণ মন্ডলের নৌকায় সাথে যাদব মন্ডলকে নিয়ে কাঁকড়া ধরতে গিয়েছিল Iমঙ্গলবার দুপুরের দিকে তিনজন যখন মেছুয়া দ্বীপের কাছে বালির খালে যখন কাঁকড়া ধরছিলI ঠিক তখনই একটি বাঘ সরাসরি ঝাঁপিয়ে পড়ে অভয় মন্ডলের ওপরে Iজল কাঁদায় মধ্যেই বাঘের হাত থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা চালাতে থাকে ওই ধীবর Iনিজের শিকার ছাড়তে নারাজ বাঘটিওI 


বাঘটি কামড় বসিয়ে ধীবরটিকে জঙ্গলে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকলে লক্ষ্মণ ও যাদব দুজনেই লাঠিসোটা নিয়ে বাঘের সামনে প্রতিরোধ গড়ে তোলেI আর তাতেই ভয় পেয়েই বাঘটি ওই মৎস্যজীবীকে ছেড়ে দিয়ে পেয়েই জঙ্গলে ঢুকে যায় Iএরপর  দুই সঙ্গী মৃত ওই দেহটি উদ্ধার করে নৌকায় তুলে বুধবার সকালে নিয়ে আসে কাটামারি গ্রামেতে Iএলাকায় শোকের ছায়া নেমে এসেছেI

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.