পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে তৃণমূলের বঙ্গধ্বনি কর্মসূচী চলছে জোর কদমে
দি নিউজ লায়নঃ রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বঙ্গ ধ্বনি কর্মসূচি যাত্রার আয়োজন করা হয়। ওই কর্মসূচিতে যোগদান করে তৃণমূলের নেতা ও বিধায়করা গ্রামে গ্রামে গিয়ে মানুষের হাতে রাজ্য সরকারের সাফল্যের উন্নয়নের খতিয়ান তুলে ধরে রিপোর্ট কার্ড তুলে দেন ।মেদিনীপুর শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের বিধান নগর, স্টেশন রোড এলাকায় ব্যবসায়ী থেকে সাধারণ মানুষের হাতে যেমন রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরে রিপোর্ট কার্ড তুলে দেওয়া হয়, তেমনি বাড়ি বাড়ি গিয়ে তৃণমূলের জেলা সম্পাদক গোপাল সাহা, মেদিনীপুর শহর মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী প্রাক্তন কাউন্সিলর মৌ রায় দলীয় কর্মী ও সমর্থকদের নিয়ে মানুষের হাতে রাজ্য সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরে রিপোর্ট কার্ড তুলে দেন।
গোপাল সাহা বলেন বিজেপি মানুষকে ভুল বুঝাচ্ছে। বিজেপি বাংলার কোনদিন ভালো চায় না ।তাই বাংলাকে বাঁচাতে তিনি সর্বস্তরের মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় এর উন্নয়নের হাতকে শক্তিশালী করার আবেদন জানান। তিনি বলেন মমতা আপনাদের পাশে রয়েছে আপনারা মমতার পাশে থাকুন ।উন্নয়নের জন্য আপনাদের ভাবতে হবেনা। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের দুয়ারে উন্নয়ন পৌঁছে দেবে। মেদিনীপুর শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের পাশাপাশি বেশ কয়েকটি এলাকায় গিয়ে তৃণমূলের নেতা ও কর্মীরা এই কর্মসূচি পালন করেন।
অপরদিকে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের ভীমপুরএলাকায় জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরার নেতৃত্বে তৃণমূলের নেতা ও কর্মীরা বঙ্গ ধ্বনি কর্মসূচিতে যোগদান করেন। জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা গ্রামে গ্রামে গিয়ে মানুষের হাতে রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরে তাদের হাতে রিপোর্ট কার্ড তুলে দেন ।সেই সঙ্গে ওই এলাকার মানুষের সাথে তিনি কথা বলেন। তিনি মানুষের কাছ থেকে তাদের অভাব-অভিযোগের কথা মন দিয়ে শোনার পর তাদের অভাব অভিযোগগুলি দ্রুত রূপায়নের আশ্বাস দেন।
জেলা পরিষদের সভাধিপতি তাদের বলেন তৃণমূল আপনাদের পাশে রয়েছে আগামী দিনেও থাকবে। আপনারা সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে প্রত্যাখ্যান করুন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাতকে শক্তিশালী করুন। তিনি বলেন বাংলায় যে উন্নয়ন হয়েছে এর আগে কোন সরকার তা করেনি। জঙ্গলমহলে শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে উন্নয়নের কাজ করেছেন তিনি ।এখন জঙ্গলমহল শান্ত রয়েছে। তাই তিনি সর্বস্তরের মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায়এর পাশে থাকার আবেদন জানান।এই ভাবেই রবিবার পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে তৃনমূলের পক্ষ থেকে জোর কদমে বঙ্গধ্বনি কর্মসূচী পালন করা হয়।

Post a Comment