আজ বিশ্ব চড়ুইভাতি দিবস। সারাদিনের পিকনিক
দি নিউজ লায়নঃ সারাবছর হেঁশেল সামলানো গৃহিণী ,ছেলেমেয়েরা পড়ার চাপ কর্তা দশটা পাঁচটা ডিউটি এই সব থেকে একটু আনন্দ নিতে সবাই বেরিয়ে পড়েন। বাঙালির কাছে ডিসেম্বর, জানুয়ারি মানে অবশ্যই বনভোজন। সাথে শিশুদের সারাদিন লাগামহীন খুশি আর আনন্দের সমাহার। প্রতি বছর শীতের প্রথম বনভোজন।আজ বিশ্ব চড়ুইভাতি দিবস তাই অনেকেই মেতে উঠলেন বনভোজনে।
বনভোজন শুরু হয় পঁচিশে ডিসেম্বর থেকে, নতুন বছরের প্রথম দিন পর্যন্ত ! একান্তই যদি ফুরসৎ না মেলে তাহলে অন্য কথা । সেক্ষেত্রে পিকনিকের দিন আগুপিছু করে নেন অনেকেই। জল বৈদ্যুতিক ব্যবস্থা নানা অসুবিধার জন্য গহন বনে পিকনিক ভুলেছেন অনেকেই! বরং শহরের মধ্যে ছোট্ট গোছানো, বাগান পেলেই তাতেই স্বাচ্ছন্দ্যবোধ করে সকলে।
নদীয়ার বিভিন্ন জায়গায় জায়গা থাকলেও এই বছর কোরোনা সংক্রমণের জন্য বাইরে থেকে লোক খুবই কম। বনাঞ্চলের থেকে ঘেরাটোপের মধ্যেই বনভোজনের ব্যবস্থা করছেন ইদানিং অনেক সংস্থা। ইটের দেওয়ালে বন্দি শৈশব, একদিনের গাছে চড়া, ব্যাডমিন্টন, ফুটবল খেলা, ছোট পুকুরে বোটিং করা , দোলনায় দোল খাওয়া সারাদিন লাগামহীন খুশির মধ্যে শিশুরা আনন্দ পাই।

Post a Comment