বিবাহবার্ষিকীতে স্বামী চাঁদে তার স্ত্রীর জন্য জমি কিনেদিলেন
দি নিউজ লায়নঃ আজমিরে নিজেদের অষ্টম বিবাহবার্ষিকীতে স্ত্রীকে চাঁদে জমি কিনে দিয়েছেন স্বামী। স্বামী ধর্মেন্দ্র আনিজা বলেন, গত ২৪ ডিসেম্বর আমাদের বিবাহবার্ষিকী ছিলো। আমি আমার স্ত্রীর জন্য বিশেষ কিছু করতে চাচ্ছিলাম। এমন উপহার যা পৃথিবীতে পাওয়া যায় না। আমি আলাদা কিছু করতে চাচ্ছিলাম। তাই, তাকে আমি চাঁদে জমি কিনে দেই।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের “লুনা সোসাইটি ইন্টারন্যাশনাল” নামের একটি প্রতিষ্ঠান থেকে স্ত্রী স্বপা আনিজার জন্য চাঁদের জমি কেনেন স্বামী ধর্মেন্দ্র আনিজা। পুরো প্রক্রিয়া শেষ করতে তার এক বছর সময় লেগেছে। “আমি খুব খুশি। আমার মনে হয়, রাজস্থান থেকে চাঁদে জমি কেনা আমিই প্রথম ব্যক্তি।” এদিকে চাঁদের জমি উপহার পেয়ে খুব খুশি স্বপ্না আনিজাও।

Post a Comment