বাচ্চাদের খুশি করতে বাড়িতেই বানিয়ে ফেলুন কুকিজ - The News Lion

বাচ্চাদের খুশি করতে বাড়িতেই বানিয়ে ফেলুন কুকিজ

 


দি নিউজ লায়ন;

উপকরণ :

ময়দা - ৩ কাপ

মাখন - ১ কাপ (গলানো)

চিনি - ১ কাপ

ডিম - ২ টো

লবণ - স্বাদ মতো 

বেকিং সোডা - ১/২ চা চামচ 

ভ্যানিলা এসেন্স - ১ চা চামচ

কাজু ও পেস্তা - কুঁচো করা




প্রণালী :

প্রথমে ময়দার চেলে তার  সঙ্গে পরিমাণ মতো নুন মিশিয়ে নিন। এবার ময়দার সঙ্গে গলানো মাখন ও চিনি খুব ভাল করে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণে ভ্যানিলা এসেন্স দিয়ে আর ভাল করে মিশিয়ে নিন।ময়দা মিহি করে মেখে দু'ভাগে ভাগ করুন। পাতলা কাপড় দিয়ে জড়িয়ে সেটি এক ঘন্টা ফ্রিজে রেখে দিন।


এক ঘন্টা পর মাখা ময়দা ফ্রিজ থেকে বের করে ছোট ছোট লেচি কেটে প্রায় ১ সেমি পুরু করে বেলে নিন। পছন্দ মতো আকারের কুকি কাটার দিয়ে কেটে কুকির আকার দিন। চাইলে হাত দিয়েও শেপ করে নিতে পারেন। কাজু বাদাম, পেস্তার কুঁচি কুকিগুলির ওপর সাজিয়ে দিন। বাদামগুলি ছাড়াও ইচ্ছে হলে আপনার পছন্দ মতো ড্রাই ফ্রুটও দিতে পারেন। এমনকি আপনার পছন্দ মতো জেলি, চকলেট চিপসও দিতে পারেন।


কুকি গুলিকে একটি বেকিং শিটের উপর সারি করে একটু দূরে দূরে সাজিয়ে ফ্রিজে রেখে দিন ১৫ মিনিট। এর ফলে আপনার কুকির আকার ঠিক থাকবে এবং চারদিকে ছড়িয়ে পরবে না। মাইক্রোভেন ১৮০ ডিগ্রি সেলসিয়াসে প্রি হিট করে নিন। প্রি হিট করা ওভেনে ঠাণ্ডা কুকিগুললি দিয়ে বেক করুন ৮-১০ মিনিট। কুকির সাইডগুলি বাদামী হয়ে এলে কুকি ওভেন থেকে বের করে ফেলুন।


 ওভেন থেকে বের করে বেকিং শিটেই কুকিগুলি ঠাণ্ডা করুন।  ঠাণ্ডা হয়ে গেলে কোনও এয়ার টাইট কৌটোতে ভরে রাখতে পারেন।  এবার বিকেলের চায়ের সঙ্গে কিংবা হালকা খিদে পেলে খেতে পারেন  স্বাস্থ্যকর এই কুকিজ। 



কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.