সিউড়ি থানার গ্রামে তৃনমুলের পতাকা ছেড়াকে কেন্দ্র করে এলাকায় উওেজনা
দি নিউজ লায়ন ; সিউড়ি থানার গ্রামে তৃনমুল কংগ্রেসের পতাকা ছেড়াকে কেন্দ্র করে এলাকায় উওেজনা।তদন্তে সিউড়ি থানার পুলিশ। স্থানীয় তৃণমূল কর্মীদের দাবি, রবিবার রাসউৎসব উপলক্ষে এলাকায় একটি ছোট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যেহেতু করোনা মহামারীর জেরে সরকারি নির্দেশ আছে জাময়েত না করার তাই সকল নিয়মবিধি মেনে অনুষ্ঠানের আয়োজন উৎসব কর্তৃপক্ষ।
দিন কয়েক আগে এলাকায় তৃণমূল কংগ্রেসের একটি দলীয় বুথ কমিটির বৈঠক ছিলো। দলের পতাকা লাগানো ছিলো রাসউৎসব অনুষ্ঠান কেন্দ্রের আশেপাশে। সোমবার সকালে এলাকায় গিয়ে দেখা যায় প্রায় ১০০ টি পতাকা ছিড়ে মাটিতে ফেলে দিয়েছে কে কারা।
তনৃমূল কংগ্রেস কর্মী দের দাবী এই ঘটনার পেছনে বিজেপির হাত রয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া বেশকিছু ব্যানার ব্লেড দিয়ে কেটে দেওয়া হয়েছে। এই মর্মে সিউড়ী থানায় লিখত অভিযোগ দায়ের করা হয়েছে। সিউড়ি থানার পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্ত শুরু হয়েছে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করা হবে।

Post a Comment