কাঁথিতে তৃণমূলের মিছিলে যোগ দিতে যাওয়ার পথে তৃণমূলকর্মীদের ওপর হামলা - The News Lion

কাঁথিতে তৃণমূলের মিছিলে যোগ দিতে যাওয়ার পথে তৃণমূলকর্মীদের ওপর হামলা

 



দি নিউজ লায়নঃ    কাঁথিতে তৃণমূলের মিছিলে যোগ দিতে যাওয়ার পথে তৃণমূলকর্মীদের ওপর হামলা চালাল বিজেপি। বিজেপির দুষ্কৃতীদের হামলায় অন্তত 10 থেকে 12 জন কর্মী সমর্থক গুরুতর জখম হয়েছে বলে খবর। তৃণমূলের অভিযোগ, বুধবার কাঁথিতে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তৃণমূল কর্মীদের ওপর হামলা চালায় বিজেপি দুষ্কৃতীরা। 


বাঁশ,লাঠি, ধারালো অস্ত্র নিয়ে তৃণমূল কর্মীদের ওপর ঝাঁপিয়ে পড়ে বিজেপির দুষ্কৃতীরা। তৃণমূলের একাধিক পার্টি অফিসে ভাঙচুর চালানো হয়। তৃণমূলের অভিযোগ যারা হামলা চালিয়েছে তারা বহিরাগত। পরিকল্পনা করে তৃণমূলের মিছিলে হামলা চালানো হয়েছে। হামলা প্রসঙ্গে রামনগর এর বিধায়ক অখিল গিরি জানিয়েছেন, পরিকল্পনা করে বহিরাগত বিজেপির দুষ্কৃতীরা তৃণমূল কর্মী সমর্থকদের ওপর হামলা চালায়। 


রামনগর জুড়ে তাণ্ডব চালানো হচ্ছে। অস্ত্র হাতে মিছিল করা হচ্ছে। পুলিশকে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, রামনগর জুড়ে পুলিশ টহল দাড়ি শুরু করেছে। দ্রুত দুষ্কৃতীদের গ্রেফতার করা হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.