বালুঘাটা সানসেট ভিউ পয়েন্ট থেকে উদ্ধার হল মৃতদেহ
দি নিউজ লায়নঃ হলদিয়ার বালুঘাটা সানসেট ভিউ পয়েন্ট থেকে দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বুধবার সকালে। পুলিশ সূত্রে জানা গিয়েছে নিহতের নাম অনিল ভূঁইয়া (৪৫)। বাড়ি হলদিয়া পৌরসভার বন বিষ্ণুপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে সানসেট ভিউ পয়েন্ট থেকে দেহ উদ্ধার হয়। কিভাবে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির তা এখনো স্পষ্ট নয়। পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। গোটা ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সামনেই বড়দিন তারপর বর্ষবরণ বহু পর্যটক এখন এই সানসেট ভিউ পয়েন্ট ভিড় করছেন চড়ুইভাতির জন্য।
এরমধ্যে সাতসকালে মৃতদেহ উদ্ধারের ঘটনায় উদ্বেগ বেড়েছে স্থানীয় বাসিন্দাদের। ভবানীপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে নিহতের শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে কিভাবে মৃত্যু তা স্পষ্ট হবে।
Post a Comment